জাস্টিন ট্রুডোর প্রেমিকার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০২:০২ পিএম

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমিকা, জনপ্রিয় পপতারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রুবি রোজ। এবার এই বিস্ফোরক অভিযোগ তদন্তে নেমেছেন অস্ট্রেলিয়ার গোয়েন্দা কর্মকর্তারা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেইজ সিক্সকে একটি বিবৃতি দিয়েছেন ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত সার্জেন্ট পল হোগান। যেখানে বলা হয়, ‌‘মেলবোর্ন যৌন অপরাধ ও শিশু নির্যাতন তদন্ত দলের গোয়েন্দারা ২০১০ সালে মেলবোর্নে ঘটে যাওয়া একটি পুরনো যৌন নিপীড়নের ঘটনা তদন্ত করছেন।’

এতে আরও বলা হয়, ‘ঘটনাটি মেলবোর্নের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে ঘটেছে বলে পুলিশকে জানানো হয়েছে।’

২০১০ সালে মেলবোর্নের ‘স্পাইস মার্কেট’ নামের একটি নাইটক্লাবে এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেন অভিনেত্রী রোজ। সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস’র এক পোস্টে তিনি দাবি করেন, প্রায় দুই দশক আগে সেই নাইটক্লাবে কেটি পেরি তাঁকে যৌন হেনস্তা করেছিলেন।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন কেটি পেরি। তাঁর দাবি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন, ভয়ংকর ও দায়িত্বজ্ঞানহীন মিথ্যা।

জাস্টিন ট্রুডোর সঙ্গে কেটি পেরি। ছবি: সংগৃহীত

রোজের দাবি অনুযায়ী, ঘটনাটি ঘটেছিল মেলবোর্নের সেই নাইটক্লাবে, যখন তাঁর বয়স ছিল ২০’র কোঠায়। অভিযোগ, তিনি যখন তাঁর এক বন্ধুর কোলে বিশ্রাম নিচ্ছিলেন, তখন কেটি পেরি অশালীনভাবে তাঁর গায়ের ওপর হেলে পড়েন এবং অত্যন্ত কুরুচিপূর্ণ আচরণ করেন, যার ফলে তিনি আতঙ্কিত হয়ে বমি করে দিয়েছিলেন। 

রুবি আরও জানান, সেই সময় বিষয়টিকে নিছক একটি ‘মজাদার মাতাল গল্প’ মনে করে লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি জানতেন না কীভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। পরবর্তী সময়ে কেটি পেরি তাঁকে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাহায্য করায় দীর্ঘদিন এ বিষয়ে মুখ খুলেননি। বর্তমানে ৪০ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্য, ট্রমা কাটিয়ে জনসমক্ষে সত্যি বলতে তাঁর প্রায় ২০ বছর সময় লেগেছে। 

এবার অভিযোগের বিষয়ে গোয়েন্দারা তদন্ত করায় স্বস্তিপ্রকাশ করেছেন রোজ। তিনি আরোগ্য লাভের ‌প্রক্রিয়া শুরু করে সামনে এগিয়ে যেতে চান। অন্যদিকে, পেজ সিক্স’র মন্তব্যের অনুরোধে কেটি পেরির প্রতিনিধি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেননি।

এর আগে, পেরির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা রোজের ওই পোস্ট ভাইরাল হওয়ার পর, গায়িকার প্রতিনিধি এসব অভিযোগকে ‘সুস্পষ্ট মিথ্যা’ ও ‘বেপরোয়া মিথ্যাচার’ বলে আখ্যায়িত করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিসেস রোজের গুরুতর অভিযোগ তোলার এক সুপ্রতিষ্ঠিত ইতিহাস রয়েছে, যেসব অভিযোগ অভিযুক্ত ব্যক্তিরা বারবার অস্বীকার করেছেন।’

এদিকে, ইনস্টাগ্রাম স্টোরিতে কেটি পেরি তাঁর ‘বাই দ্য গ্রেস অব গড’ গানটি শেয়ার করে এক আবেগঘন বার্তা দেন। গানটির কথাগুলো কঠিন সময় থেকে ‘উত্তরণের’ ক্ষমতাকে কেন্দ্র করে লেখা। এতে একটি লাইন রয়েছে যে, ‘সত্য তোমাকে মুক্তি দেবে।’

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বিশ্বজুড়ে আজ মুক্তি পেল ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‌‘দ্য ওডিসি’। গ্রিক কবি হোমারের একই শিরোনামের মহাকাব্য অবলম্বনে এটি নির্মিত হয়েছে। আর সেই মহাকাব্য এতই প্রাচীন, যা আনুমানিক ২,৮০০ বছর আগে লেখা...
প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে...
মসজিদ নির্মাণের করছেন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। সম্প্রতি জন্মভিটা যশোরের বিজয়নগর সফরে গিয়ে তিনি মসজিদ নির্মাণের জন্য জমি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন। ববিতার ভাষ্য, দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে...
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর