ডলারের কমলেও বেড়েছে পাউন্ড-ইউরোর দাম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম

মধ্যপ্রাচ্যে সংকটময় পরিস্থিতিতে টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম কিছুটা কমেছে। তবে পাউন্ড ও ইউরো'র দর বেড়েছে। তবে অপরিবর্তিত ছিল ভারতীয় রুপি ও সৌদি রিয়ালের দর।

বৃহস্পতিবার দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলার বিনিময় হয়েছে ১২৩ টাকা ২০ পয়সায়। অন্যদিকে, পাউন্ড হাতবদল হয়েছে ১৬৯ টাকায় এবং ইউরো'র বিনিময় হার ছিল ১৪৬ টাকা ৯৯ পয়সা।

ভারতীয় রুপি ও সৌদি রিয়াল হাতবদল হয়েছে আগের দরেই যথাক্রমে ১ টাকা ৪৫ পয়সায় এবং ৩৩ টাকা ৭ পয়সায়।

এদিকে, আরব আমিরাতের দিরহামের বিনিময় হার কমে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৩০ পয়সায়। তবে কুয়েতি দিনারের দাম বেড়েছে, হাতবদল হয়েছে ৪০৪ টাকা ২৩ পয়সায়। আর মালয়েশিয়ান রিংগিতের দর বেড়ে দাঁড়িয়েছে ৩১ টাকা ৩৬ পয়সায়। 

মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধবিরতি চলছে। তবে আগামী ২২ এপ্রিল শেষ হতে যাওয়া এই যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো সম্ভব হবে কি-না তার ওপর নির্ভর করছে বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের বিভিন্ন সূচক।

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জনআস্থা ফেরাতে চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের মান যাচাই, পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর...
দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে  ১ হাজার ৫৭৫ টাকা। টানা ৯ দফা কমার পর গতকাল সোমবার কিছুটা বাড়ে সোনার দাম। আজ মঙ্গলবার আবারও দাম বাড়ানো হয়।
শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বৈরী আবহাওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়া এবং দেশগুলোতে চাল, ডাল, চিনি ও রাবারের দাম বাড়ছে। ফলে এর প্রভাব পড়ছে...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর