চাঁদের পথে ১০ দিন, কেমন ছিল সেই যাত্রা? জানালেন মহাকাশচারীরা

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম

মানুষের চাঁদ জয়ের গল্প নতুন নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই গল্প যেন একটু থমকে গিয়েছিল। প্রায় পাঁচ দশক পর আবারও চাঁদের পথে মানুষের যাত্রা। এই খবরেই সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। আর সেই অভিযানের অভিজ্ঞতা মহাকাশচারীরা নিজের মুখেই জানালেন।

চাঁদকে ঘিরে ঐতিহাসিক মিশন শেষ করে পৃথিবীতে ফিরেছেন চার মহাকাশচারী। ফিরেই তাঁরা হয়ে উঠেছেন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এক সপ্তাহ পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের সামনে এসে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তাঁরা। রোমাঞ্চ, ভয় আর ঝুঁকি। সবমিলে এই যাত্রা ছিল তাঁদের জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়।

এই মিশনে ছিলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার মহাকাশ সংস্থার জেরেমি হ্যানসেন। তাঁদের এই ১০ দিনের অভিযান ছিল বিশেষ। কারণ ১৯৭২ সালের অ্যাপোলো মিশনের পর এই প্রথম কোনো মানববাহী দল চাঁদের এত কাছে পৌঁছাল। শুধু তাই নয়। তাঁরা ইতিহাসে সবচেয়ে দূর পর্যন্ত মহাকাশে ভ্রমণের নতুন রেকর্ডও গড়েছেন।

পৃথিবীতে ফিরে এসে সবচেয়ে বেশি যেটা তাঁদের নাড়া দিয়েছে, তা হলো মানুষের ভালোবাসা। রিড ওয়াইজম্যান বলেন, ‘এই মিশনকে ঘিরে বিশ্বজুড়ে যে গর্ব ও আগ্রহ তৈরি হয়েছে, তা তাঁদের প্রত্যাশার চেয়েও বেশি।’

ক্রিস্টিনা কোচ বলেন, ‘মানুষের অনুপ্রেরণার উৎস হতে পারা তাঁদের কাছে প্রযুক্তিগত সাফল্যের মতোই গুরুত্বপূর্ণ ছিল। তাঁদের লক্ষ্য ছিল এই মিশনকে ‘বিশ্বের মিশন’ হিসেবে গড়ে তোলা।’

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তটি হলো ‘রিএন্ট্রি। যখন মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তখন যানটির গতি থাকে শব্দের গতির ৩০ গুণেরও বেশি। এই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ভিক্টর গ্লোভার বলেন, ‘মনে হচ্ছিল, যেন কোনো আকাশচুম্বী ভবন থেকে উল্টো দিকে ঝাঁপ দিয়েছি, ঠিক পাঁচ সেকেন্ডের জন্য।’

মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তটি হলো ‘রিএন্ট্রি। ছবি: এক্স হ্যান্ডেল থেকে

প্যারাসুট খোলার আগে কিছু সময় মহাকাশযান হঠাৎ করে মুক্তভাবে নিচে নামতে থাকে। সেই কয়েক সেকেন্ডই ছিল সবচেয়ে ভয়ংকর।

এ সময় অতিরিক্ত গতির কারণে যানের চারপাশে প্লাজমা তৈরি হয়। যার ফলে প্রায় ছয় মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তাপমাত্রা উঠেছিল প্রায় ৫ হাজার ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। এই ভয়ংকর তাপ থেকে মহাকাশচারীদের রক্ষা করেছে যানের বিশেষ হিট শিল্ড।

এই মিশনে ব্যবহৃত হিট শিল্ড পুরোপুরি নিখুঁত ছিল না। মহাকাশচারীরা জানান, তাঁরা ‘চার লস’ নামে একটি সমস্যার আভাস পেয়েছিলেন। যেখানে হিট শিল্ডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবুও ওয়াইজম্যান বলেন, ‘পুরো যাত্রা ছিল মসৃণ। এখন তাঁরা অপেক্ষা করছেন নাসার পূর্ণ বিশ্লেষণের জন্য।’

মহাকাশে গিয়ে যখন তাঁরা দেখছিলেন পৃথিবী ক্রমেই দূরে সরে যাচ্ছে, তখন তৈরি হয়েছিল ভিন্ন এক অনুভূতি। প্রায় ২ লাখ ১২ হাজার মাইল দূরে পৌঁছানোর পর মানসিক চাপও কিছুটা বাড়তে থাকে।

ওয়াইজম্যান বলেন, ‘প্রতিদিন নিজেকে লক্ষ্য করতাম, কোথাও চাপ, উদ্বেগ বা অস্থিরতা তৈরি হচ্ছে কি না।’

গ্লোভারও বলেন, ‘এমন মিশনে মানসিক প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য তাঁদের সঙ্গে কাজ করেছেন বিশেষজ্ঞ মনোবিজ্ঞানীরা।’

একসঙ্গে দীর্ঘ সময় কাটানোর ফলে তাঁদের সম্পর্কও বদলে গেছে। তাঁরা এখন শুধু সহকর্মী নন, হয়ে উঠেছিলো পরিবারের মতো। ছোট্ট মহাকাশযানে একসঙ্গে থাকা, নানা সমস্যার মোকাবিলা। সবকিছুই তাঁদের আরও কাছাকাছি এনেছে।

মজার বিষয় হলো, পৃথিবীতে ফিরে জাহাজে আলাদা বিছানায় শোয়ার সময় তাঁদের অস্বস্তি লাগছিল। ক্রিস্টিনা কোচ হাসতে হাসতে বলেন, ‘আমরা প্রায় আট ফুট দূরে ছিলাম, আর সেটাই অনেক বেশি মনে হচ্ছিল।’

মহাকাশচারীরা বলছেন, ভবিষ্যতে যদি চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে হয়, তাহলে আরও ঝুঁকি নিতে হবে। জেরেমি হ্যানসেনের ভাষায়, ‘আগের চেয়ে একটু বেশি ঝুঁকি নিতে প্রস্তুত থাকতে হবে।’

এই মিশন শুধু একটি সফল মহাকাশ অভিযান নয়। বরং মানুষের সাহস, স্বপ্ন আর একসঙ্গে এগিয়ে যাওয়ার এক প্রতীক। চাঁদকে ঘিরে এই যাত্রা আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে। আর সেই পথচলায় সবচেয়ে বড় শক্তি হলো কৌতূহল, সাহস এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার ইচ্ছা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু নতুন প্রযুক্তিই নয়। ধীরে ধীরে এটি বদলে দিচ্ছে পুরো ইন্টারনেটের চেহারা। তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, অনলাইন কেনাকাটা, সব ক্ষেত্রেই বাড়ছে এআইয়ের প্রভাব।...
ইতালির বিলাসবহুল স্পোর্টস কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারি প্রথমবারের মতো সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করেছে। ‘লুসে’ নামের এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার ইউরো, যা বাংলাদেশি...
‘রবি এলিট’ প্রোগ্রামে যুক্ত হয়েছে আরও ১৬টি ব্র্যান্ড। এখন থেকে এসব ব্র্যান্ডের বিভিন্ন পণ্য ও সেবায় ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও আকর্ষণীয় সব সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকেরা।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে গুগলের এক শীর্ষ কর্মকর্তার মন্তব্য ঘিরে। তাদের এআই গবেষণা প্রতিষ্ঠান গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী ডেমিস হাসাবিস বলেছেন, ‘এমন সময় হয়তো...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর