‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে তীব্র গোলাগুলিতে নিহত ২২, দাবি পাকিস্তানের

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) খাইবার জেলায় ‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ অবস্থান লক্ষ্য করে যৌথ অভিযান চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অভিযানে অন্তত ২২ জন ‘ভারত-সমর্থিত সশস্ত্র সদস্য’ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।

গত মঙ্গলবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে তথাকথিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করা হয়।

সামরিক বাহিনীর জনসংযোগ শাখা (আইএসপিআর) শুক্রবার এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে এক ১০ বছর বয়সী শিশু প্রাণ হারিয়েছে। অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার পাশাপাশি ওই এলাকায় আরও তল্লাশি চালানো হচ্ছে।

আইএসপিআর-এর দাবি অনুযায়ী, নিহত সশস্ত্র সদস্যরা ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ের বেশ কিছু নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে ‘আজম-ই-ইস্তেহকাম’ পরিকল্পনার আওতায় এই ধরনের অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে সামরিক কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্তে অস্থিরতা ও সন্ত্রাসী তৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাকিস্তান সরকার সম্প্রতি ‘গাজাব লিল-হক’ নামে বড় আকারের একটি অভিযান শুরু করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দেওয়া তথ্যমতে, এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭৯৬ জন সশস্ত্র যোদ্ধা ও সংশ্লিষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে।


সূত্র: জিও নিউজ ও ড্ন

পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
স্বাধীনতা ঘোষণা নিয়ে আলোচনায় থাকা পাকিস্তানের বেলুচিস্তানে একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মাসতুং এলাকার কাছে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর