বার্সার যাত্রাভঙ্গ তো পরের কথা, নিজের নাকই রক্ষা করতে পারছে না রেয়াল মাদ্রিদ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ এএম

লা লিগার ম্যাচে গতকাল শুক্রবার রাতে রেয়াল বেতিসের মাঠে আতিথ্য নিয়েছিল রেয়াল মাদ্রিদ। কিন্তু স্তাদিও লা কার্তুজা দে সেভিয়ায় হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি আলভারো আরবেলোয়ার দল। প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে গেলেও ম্যাচের যোগ করা সময়ে গোল হজম করে মাদ্রিদ।

১-১ সমতায় শেষ হওয়ায় দুদলকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। এমন ড্রতে চলতি মৌসুমে লা লিগার শিরোপার দৌড়েও অনেকটা পিছিয়ে পড়ল মাদ্রিদ। অন্যভাবে বলতে গেলে, বার্সেলোনার শিরোপা জয়ের পথটাও সহজ করে দিল আলভারো আরবেলোয়ার দল।

গতকাল ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্টসহ ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৮২। এমনিতেই ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে কাতালান ক্লাবটি, তার ওপর মাদ্রিদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

হাতে থাকা ওই ম্যাচটা জিতলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ১১! তখন দুদলের হাতে ম্যাচ বাকি থাকবে ৫টি করে। ওই ৫ ম্যাচে বার্সা অন্তত ৪ পয়েন্ট পেলেই ২৯তম বারের মতো লা লিগার শিরোপা জিতবে কাতালান ক্লাবটি।

বার্সার শিরোপা জয়ের পথ কঠিন করা তো দূরের কথা, মাদ্রিদ নিজেদের কাজটাই ঠিকঠাক করতে পারছে না। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ৬ ম্যাচের মোটে একটিতে জিততে পেরেছে আরবেলোয়ার দল। শুধু লা লিগা বিবেচনায় নিলে, শেষ চার ম্যাচে ১ জয় আর ১ হারের বিপরীতে ২ ম্যাচেই ড্র করেছে মাদ্রিদ।

আরবেলোয়ার দলের দুর্দশা এখানেই শেষ নয়। ক্রীড়াঙ্গনে পরিসংখ্যান নিয়ে কাজ করা বিশ্বস্তমাধ্যম অপটা জানাচ্ছে, এ নিয়ে লা লিগায় সর্বশেষ ১০ ম্যাচেই অন্তত ১টি করে হলেও গোল হজম করেছে মাদ্রিদ। ২০০৪ সালে মে মাসের পর থেকে এক মৌসুমে টানা এত ম্যাচ কখনও ক্লিনশিট রাখতে ব্যর্থ হয়নি মাদ্রিদের ক্লাবটি।

গতকাল বেতিসের মাঠে সেই ধারা ভঙ্গের খুব কাছেই ছিল মাদ্রিদ। ম্যাচের ১৭ মিনিটে ভালভার্দের জোরাল শট ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেনি বেতিস গোলকিপার। ফিরতি বলে সেটা জালে জড়িয়ে মাদ্রিদকে এগিয়ে দেন ভিনিসিয়ুস।

এরপর থেকে দুদল আক্রমণ-প্রতিআক্রমণ চালালেও কোনো গোলের দেখা পাচ্ছিল না। মনে হচ্ছিল, ন্যূনতম ব্যবধানেই ম্যাচটা জিতে যাবে মাদ্রিদ। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে মাদ্রিদকে জয় বঞ্চিত করেন বার্সেলোনার সাবেক রাইটব্যাক হেক্তর বেলেরিন।

অবশ্য ম্যাচে দুদলই একবার করে পেনাল্টির দাবি তুলেছিল। নিজেদের বক্সে ব্রাহিম দিয়াসের হাতে বল লাগলেও পেনাল্টির বাঁশি বাজাননি। একই ঘটনা ঘটেছে বেতিসের রিকার্দো রদ্রিগেসের বেলাতেও।

ম্যাচ শেষে আরবেলোয়া দাবি করেছেন, মাদ্রিদের পেনাল্টি পাওয়া উচিত ছিল। তিনি বলেছেন, এটা পরিষ্কার যে, ওর (রদ্রিগেজের) হাত দূরে ছিল। দেখার মতো আর কিছু নেই। এটাতেই ব্যাপারটা স্পষ্ট… এ ধরনের সিদ্ধান্ত ম্যাচে বড় প্রভাব ফেলে।’

একের পর এক ম্যাচে ফল মাদ্রিদের পক্ষে যাচ্ছে না। এ প্রসঙ্গে আরবেলোয়া বলেছেন, ‘ম্যাচ যখন এতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়, তখন এমন ঘটনা (ফল যেকোনো দিকে) ঘটতেই পারে। আর ভাগ্যও খুব একটা সহায় ছিল না আমাদের।’

এমনিতেই ম্যাচটা ড্র করে বার্সেলোনার শিরোপা জয়ের পথ সহজ করে দিয়েছে মাদ্রিদ, তারওপর এই ম্যাচে চোট শঙ্কা জেগেছে কিলিয়ান এমাবাপ্পের। ম্যাচের শেষ দিকে নিজেই ইশারা দিয়ে বদলি হওয়ার অনুরোধ জানান ফরাসি তারকা। শেষ পর্যন্ত ৮১ মিনিটে মাঠ ছাড়েন তিনি।

বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর