অজানা গল্পের খোঁজে শুরু ‘ট্রাভেল সিরিজ’

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পিএম

চেনা দেশে, অচেনা পথে, অজানা গল্পের খোঁজে শুরু হলো ভিন্নমাত্রার ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‌‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’। যেখানে প্রতিটি জেলার আনাচেকানাচে থেকে এই সিরিজ তুলে আনবে সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাপনের ভিন্নতা, এবং এমন সব পথের গল্প—যা ব্যস্ত জীবনের দৌড়ে অনেক সময় চোখ মেলে দেখার অবকাশ থাকে না। সিরিজটি নির্মাণ করছেন মোহাম্মদ আলী।  

সম্প্রতি রাজধানীর একটি ক্যাফেতে হবিগঞ্জের চণ্ডীগড় চা বাগানের শিল্পীদের পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় ‘গানচিল পথের গল্পের’ উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় শতাধিক ট্রাভেলার (ভ্রমণকারী) ও কনটেন্ট ক্রিয়েটরদের আগমনে পুরো আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়েছিল। উপস্থিত ছিলেন মহসিন উল হাকিম, পর্যটক সহোদর অণু ও অপু তারেক, চিত্রগ্রাহক রাশেদ জামান, রনি শারাফাতসহ প্রায় শতাধিক কনটেন্ট ক্রিয়েটর ও ট্রাভেলার।

চা বাগানের শিল্পীদের পরিবেশনার মধ্যদিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: গানচিল পথের গল্প

বিশেষভাবে অনুষ্ঠানজুড়ে দ্যুতি ছড়িয়েছেন এপার-ওপার দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, যিনি প্রাণ-প্রকৃতি নিয়ে সোচ্চার। 

উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয় গানচিল পথের গল্পের বিশেষ পর্ব ‌‘কাছিমের বাপ’। যেখানে তুলে ধরা হয় আব্দুল লতিফ নামের এমন এক মানুষের গল্প, গত ২৪ বছর ধরে তিনি কচ্ছপের বিপন্ন ডিম সংগ্রহ করে, তা থেকে বাচ্চা ফুটিয়ে সমুদ্রে অবমুক্ত করেন। এভাবে তিনি ৫০ হাজারের বেশি কচ্ছপকে নতুন জীবন দিয়েছেন। 

এরই সূত্র ধরে জয়া আহসান বলেন, ‘আমরা নিজেদের জীবনে এত ব্যস্ততার মধ্যে ডুবে গেছি যে, এই কচ্ছপদের কথা ভাবা বা আমাদের আশপাশে যে গল্পগুলো আছে, সেসব দেখার সময় কোথায়! নির্মাতা আলীর কাছ থেকে এবং গানচিলের কাছ থেকে এ রকম আরও অনেক অনেক পথের গল্প আমরা দেখতে চাই।’
 

মহসিন উল হাকিম বলেন, ‘গানচিল পথের গল্পের মতো দারুণ একটি উদ্যোগ নিঃসন্দেহে অনেক দূর যাবে।’ উপস্থিত স্কয়ার ফুডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম বলেন, ‘এটা হবে আমাদের একটা ইউনিক প্ল্যাটফর্ম, যা চেনা দেশের, অচেনা পথের, অজানা গল্পগুলো তুলে ধরবে।’

গানচিল পথের গল্প’র স্বপ্নদ্রষ্টা, গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল বলেন, ‘আমরা সবাই মিলে আমাদের পরবর্তী প্রজন্মের এমন কিছু রেখে যেতে চাই, যাতে বাংলাদেশকে দেখার একটি অনন্য চোখ, একটি অনন্য হৃদয় পায় তাঁরা।’

নির্মাতা মোহাম্মদ আলী বলেন, ‘বাংলাদেশকে নতুন লেন্সে দেখানোর স্বপ্ন নিয়ে শুরু হয়েছে এই পথের গল্পের যাত্রা।’
                   
প্রাণবন্ত এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন গীতিকার লুৎফর হাসান, লেখক তামান্না সেতু। জানা যায়, রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’র পর্বগুলো ইউটিউব ও অনুষ্ঠানটির ফেসবুক পেজে দেখা যাবে।

বিশ্বের বিনোদন দুনিয়ায় বড় পরিবর্তনের আভাস দিচ্ছে নতুন এক প্রতিবেদন। গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়া বলছে, ২০২৭ সালের মধ্যে ইউটিউবের ব্যবহারকারী সংখ্যা ছুঁতে পারে প্রায় ৩০০ কোটি! আর পিছিয়ে নেই...
দেশের ব্যাচেলরদের নিয়ে নির্মিত রান্নাবিষয়ক কনটেন্ট সিরিজ ‘ব্যাচেলরস কিচেন’। যেখানে রান্না হয়ে ওঠে ব্যাচেলর জীবনের গল্প বলার মাধ্যম।  পর্দায় হোস্ট ভাইসাব (সামিউল হক ভূঁইয়া) ক্যামেরা হাতে ঢুকে...
টেলিভিশনের জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। অল্প সময়েই ছোট পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও সমানভাবে সক্রিয় রয়েছেন। এরইমধ্যে হিমি দর্শকদের উপহার দিয়েছেন...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর