১০৯টি নাটক, ১০৯ কোটি ভিউ হিমির

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ পিএম

টেলিভিশনের জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। অল্প সময়েই ছোট পর্দায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে টেলিভিশনের পাশাপাশি ইউটিউবেও সমানভাবে সক্রিয় রয়েছেন। এরইমধ্যে হিমি দর্শকদের উপহার দিয়েছেন ১০৯টির বেশি নাটক।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, হিমির প্রতিটি নাটকই পেয়েছে এক কোটির বেশি ভিউ। অর্থাৎ তার অভিনীত ১০৯টি নাটকই স্পর্শ করেছে কোটি ভিউয়ের মাইলফলক।

এ বিষয়ে জানতে চাইলে হিমি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘রীতিমতো বিস্মিত হয়েছি। কখনও আমার নাটকের ভিউ গোনার অভ্যাস নেই। তবে ভক্তরা যখন এ ধরনের খবর জানায়, তখন ভালো লাগে। আরও ভালো লেগেছে, সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। এটা সত্যিই আনন্দের।’

এই অর্জনকে ঘিরে অভিনেতা নিলয় আলমগীরও শুভেচ্ছা জানিয়েছেন হিমিকে। তিনি দুজনের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে হিমির ১০৯টি নাটকই এক কোটি ভিউ ছুঁয়েছে।’

উল্লেখ্য, জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪ সালে রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনয়ে নাম লেখান। এরপর থেকে নিয়মিতভাবে কাজ করছেন, বিশেষ করে অভিনেতা নিলয়ের সঙ্গে তার জুটির নাটকগুলো দর্শকের মাঝে দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর