তামিলনাড়ুতে জয়ের পথে বিজয়, জন্মদিনে কোথায় গেলেন প্রেমিকা তৃষা?

আপডেট : ০৪ মে ২০২৬, ০১:৩৫ পিএম

কয়েক মাস ধরেই থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে লড়েছেন এই তারকা রাজনীতিবিদ। ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, এখন পর্যন্ত ১০৮টি আসনে এগিয়ে তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। আর এই ফল গণনার দিনেই বিজয়ের সেই আলোচিত প্রেমিকা তৃষা কৃষ্ণানের জন্মদিন। ৪৩-এ পা রাখলেন তিনি। শোনা যাচ্ছে, জন্মদিনের সকালেই অন্ধ্রপ্রদেশের তিরুপতির মন্দিরে ছুটে গেছেন অভিনেত্রী। 

ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে তৃষার মন্দিরে পূজা দেওয়ার ভিডিও-ছবি ছড়িয়ে পড়েছে। অনুরাগীদের ধারণা, বিধানসভার ফলাফল ঘোষণার আগে বিজয়ের জন্য প্রার্থনা করতেই তিরুপতি গিয়েছিলেন তিনি। যদিও এ বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো আগাম বার্তা ছিল না।
 
এদিকে, বিভিন্ন সমীক্ষার মতে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন সুপারস্টার বিজয়। সকাল থেকে গণনা যে দিকে এগোচ্ছে তাতে আপাতত ইঙ্গিত যে, ক্ষমতাসীন ডিএমকে-কে অনেকটাই ছাপিয়ে গেছে তাঁর তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবার রাজনীতিতে পা রেখেই বিপুল সাফল্য পেতে চলেছেন তিনি, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এই পরিস্থিতিতে অভিনেতা-রাজনীতিক তাঁর দলীয় প্রার্থীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফলাফল ঘোষণার পরে কোথাও যাওয়া যাবে না। রাজনৈতিক অন্তর্ঘাত এড়াতে ইতিমধ্যে টিভিকে’র সম্ভাব্য জয়ী প্রার্থীদের নির্দিষ্ট একটি জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর