আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশে আসছে নতুন ‘স্টার ওয়ারস’

আপডেট : ২১ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’ ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। আগামী ২২ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘স্টার ওয়ারস: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকব্লাস্টার সিনেমাসে মুক্তি পাবে সিনেমাটি।

ডিজনির ‘স্টার ওয়ারস’ ফ্র্যাঞ্চাইজি ও ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ সিরিজের অংশ এই ছবিটি পরিচালনা করেছেন জন ফাভরো। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পেড্রো প্যাসকল, জেরেমি অ্যালেন হোয়াইট, সিগুর্নি ওয়েভার প্রমুখ।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে নিউ রিপাবলিকের অস্থির এক সময়কে কেন্দ্র করে। সাম্রাজ্য ধ্বংস হলেও গ্যালাক্সির নানা প্রান্তে এখনো ইম্পেরিয়াল অবশিষ্ট বাহিনী সক্রিয়। ডিন জারিন (ম্যান্ডালোরিয়ান) একদিকে ভাড়াটে যোদ্ধা, অন্যদিকে গ্রোগুর অভিভাবক ও শিক্ষক।

গল্পের শুরুতে হাট কার্টেল ও ইম্পেরিয়াল ওয়ারলর্ডদের একটি বিপজ্জনক গোপন জোট ও ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। এই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাব্বা দ্য হাটের অপহৃত ছেলে রোট্টা। তাকে উদ্ধারের মিশনে নামেন ম্যান্ডো ও গ্রোগু। এক পর্যায়ে তারা জানতে পারে, ইম্পেরিয়াল বিজ্ঞানীরা গ্রোগুর 'ফোর্স' ক্ষমতা নিয়ে আবারও পরীক্ষা চালাতে চায়।

ছবিতে গ্রোগুকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ম্যান্ডোর রক্ষক হিসেবে দেখা যাবে। তবে সিনেমার মূল আবেগ লুকিয়ে আছে ম্যান্ডো ও গ্রোগুর বাবা-ছেলের মতো সম্পর্কে। শেষ পর্যন্ত ইম্পেরিয়াল বাহিনীর একটি বড় পরিকল্পনা ঠেকাতে বিশাল যুদ্ধ শুরু হয়, যা ভবিষ্যতের ‘স্টার ওয়ারস’ ইউনিভার্সের জন্য নতুন পথ তৈরি করে দেয়।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর