চুপিসারে বিয়ে সারলেন ডুয়া লিপা

আপডেট : ০১ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ৩০ বছর বয়সী এই গায়িকা এবং ৩৬ বছর বয়সী অভিনেতার বিয়ের খবর নিশ্চিত করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল।

জানা যায়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে আয়োজিত এই বিয়েতে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। 

বিয়েতে দুয়া লিপার পরনে ছিল ড্যানিয়েল রোজবেরির নকশা করা একটি শিয়াপারেলি স্যুট ড্রেস। এর সঙ্গে তিনি ম্যাচিং গ্লাভস, ক্রিশ্চিয়ান লুবোটিন জুতো এবং স্টিফেন জোন্সের তৈরি একটি বড় সাদা হ্যাট পরেছিলেন। অন্যদিকে, ক্যালাম টার্নার সেজেছিলেন নেভি ব্লু স্যুটে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দুজনকে একে অপরের হাত ধরে হাঁটতেও দেখা গেছে।

ডুয়া লিপা-ক্যালাম টার্নারের বিয়ের বেশকিছু ছবি প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল ও দ্য সান

যদিও বিয়ের বিষয়ে এখনও ডুয়া লিপা কিংবা ক্যালাম টার্নারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল ও দ্য সান তাঁদের বিয়ের কিছু ছবি প্রকাশ করেছে।

এর আগে, প্রেমের গুঞ্জনের পর ২০২৫ সালের জুনে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যালাম টার্নারের সঙ্গে বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন ডুয়া লিপা। জানিয়েছিলেন, নিজের ওয়ার্ল্ড ট্যুর বা বিশ্ব সফর শেষ করেই বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারিতে লন্ডনে ‘মাস্টার্স অব দ্য এয়ার’ সিরিজের একটি পার্টিতে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল ডুয়া লিপা ও ক্যালাম টার্নারকে। এরপরই মূলত তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে একই বছরের জুলাইয়ে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেছিলেন তাঁরা। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর