সাঈদীকে চাঁদে দেখার গুজব: নাশকতার মামলার বিচার শেষ হয়নি

আপডেট : ০৩ মার্চ ২০১৮, ০৯:৪৫ এএম
দেলাওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় চালানো নাশকতার একটি মামলারও বিচার শেষ হয়নি গত পাঁচ বছরে। থানা ও পুলিশ ফাঁড়িসহ সরকারি-বেসরকারি বিপুল সংখ্যাক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা হয় ৬৬টি।

পুলিশের তদন্তে বলা হয়েছে, দণ্ডিত মানবতাবিরোধী অপরাধী সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়ালে সহজ-সরল হাজার হাজার মানুষ গভীর রাতে রাস্তায় নামে। ১২টি থানা ও পুলিশফাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলাকারীরা মিছিলের সামনে রাখে শিশু, নারী আর বৃদ্ধদের।

আইনশৃংখলা বাহিনী যাতে মানুষের জানমাল রক্ষায় ব্যবস্থা নিতে না পারে। ২০১৩ সালের ৩ মার্চ পরিকল্পিত নাশকতায় অস্ত্রধারীদের আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনী বাধা দিলে সংঘর্ষে মারা যায় শিশু ও নারীসহ ১১ জন।

৬৬টি মামলায় প্রায় দেড় লাখ আসামি করা হলেও অভিযোগপত্র দেয়া হয়েছে প্রায় ৫ হাজার আসামির বিরুদ্ধে। এদের অনেকেই সরকার সমর্থক আইনজীবীদের সহযোগিতায় জামিন পেয়েছেন।

প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ওই দিনের নাশকতার আর্থিক ক্ষতির পরিমান অন্তত শত কোটি টাকা।

এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর