কলকাতায় মোশাররফ করিম দম্পতিকে হেনস্তার অভিযোগ

আপডেট : ১৬ জুন ২০২৬, ০১:৩২ পিএম

কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোক হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। সামাজিকমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর।

সোমবার (১৫ জুন) দিবাগত রাতে সামাজিকমাধ্যম ফেসবুকের এক পোস্টে জাওয়াদ নির্ঝর লেখেন, ‌‘কলকাতায় অভিনেতা মোশাররফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের! রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক মোশরাফ করিমকে লাল বদর বলে গা*গা** করতে থাকে, তাঁর দিকে তেড়ে যায়। এ সময় মোশাররফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরও কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।’

এদিকে, এই ঘটনায় হেনস্তাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। 

ফেসবুকের এক পোস্টে তিনি বলেন, ‘কলকাতায় আমাদের জুলাইয়ের সহযোদ্ধা ও বাংলাদেশের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা মোশাররফ করিমের ওপর কলকাতায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়েছে।’ 

যোগ করে তিনি আরও বলেন, ‘ভারত সরকারকে স্পষ্ট বলতে চাই, আমাদের সময়ের শ্রেষ্ঠ নাট্যব্যক্তিত্ব আপনার টেরিটরিতে (এলাকা) সস্ত্রীক হামলার শিকার হয়েছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। অন্যথায় এটা দুইদেশের কালচারাল অঙ্গনে ভয়ংকর সমস্যা সৃষ্টি করবে। এটা সামাল দিতে পারবেন না আপনারা। কলকাতার সাথে নাটক, সিনেমা, ওয়েব সিরিজের যৌথ প্রজেক্ট বয়কটের ডাক দেওয়ার আগে উপযুক্ত ব্যবস্থা নিন।’ 

তবে বিষয়টি নিয়ে এখনও কোনো বিবৃতি বা প্রতিক্রিয়া দেননি মোশাররফ করিম।

যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি, তথা বিজেপি। হাওড়ার শিবপুর আসন থেকে এই দলের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। নবনির্বাচিত এই...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইতিহাস গড়ে ভারতের সেই রাজ্যে প্রথমবার সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে...
কিংবদন্তি কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’। ঈদুল ফিতরে মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহে দর্শকের প্রশংসায় ভাসে তানিম নূর পরিচালিত এই সিনেমা।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর