বাংলাদেশি শিল্পীদের সঙ্গে কাজে আপত্তি কলকাতার টেকনিশিয়ানদের

আপডেট : ২২ মে ২০২৬, ০২:৩৩ পিএম

প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি, তথা বিজেপি। হাওড়ার শিবপুর আসন থেকে এই দলের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। নবনির্বাচিত এই তারকা সংসদ সদস্যের সঙ্গে মুখোমুখি বসার দাবি জানিয়েছিল ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানরা। আর সেই আবদার মেটাতে বুধবার (২০ মে) বিকেলে টেকনিশিয়ান্স স্টুডিওতে বৈঠক ডেকেছিলেন রুদ্রনীল। হাজির হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অশোক ধানুকা, সৌরভ দাস, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিৎ রায়সহ আরও অনেকে।

এদিন টলিউডের নানা সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা হয়। বৈঠকে বিভিন্ন টেকনিশিয়ান্স গিল্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। জনৈক এক টেকনিশিয়ানের অনুযোগ, বাংলাদেশে গিয়ে অপমানিত হয়েছেন, অথচ ওপার বাংলার শিল্পীদের টলিউডে অবাধ যাতায়াত! এই বিষয়টি কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। তাঁর মতে, ‘ওপার বাংলা থেকে কলকাতায় এসে শুটিং করে যান বাংলাদেশের অভিনেতা, পরিচালকেরা। টেকনিশিয়ানেরা যথাযথ পারিশ্রমিক পান না। ফলে লাভ হয় বাংলাদেশের প্রযোজকদের। ভিন দেশ থেকে এ দেশে এসে শুটিং করে লাভবান হবেন, কেন এটা হতে দেওয়া হবে?’ তাঁর আরও দাবি, কাজ করতে এসে শহরের অনেক খুঁটিনাটি সম্পর্কে তাঁরা জেনে যান। ওই টেকনিশিয়ানের মতে, এত খুঁটিনাটি তথ্য জেনে যাওয়া বোধহয় মঙ্গলজনক নয়।

অভিনেতা-বিধায়ক রুদ্রনীলের সঙ্গে বৈঠকে টেকনিশিয়ানরা। ছবি: সংগৃহীত

স্থানীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে অভিনেতা-বিধায়ক রুদ্রনীল বলেন, ‘আমাকে কয়েকজন জানিয়েছেন যখন তাঁরা বাংলাদেশে কাজ করতে গিয়েছিলেন, তাঁরা অসম্মানিত হয়েছেন, যা ভারতীয় হিসেবে তাঁদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। যখন তাঁরা তাঁদের যন্ত্রণার কথা জানিয়েছেন, আমি সুযোগ পেলেই সেটা সরকারকে জানাব। পুরো বিষয়টিতো আমার হাতে নেই।’

ওই টেকনিশিয়ানের অনুরোধ কি আদৌ গ্রাহ্য হবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘বিষয়টির পরিধি ও গুরুত্ব অনেক। এটি আন্তর্জাতিক একটি বিষয়। এ রকম ঘরোয়া বৈঠকে এর নিষ্পত্তি এবং সিদ্ধান্ত হওয়া সম্ভব নয়। একইসঙ্গে আমি বা বাকি আরও তিনজন যাঁরা টলিউডের দায়িত্বে রয়েছেন, আমরা কোনো সিদ্ধান্ত নিতেও পারি না।’

রুদ্রনীলের মতে, বিষয়টি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর নির্ভর করছে। এ বিষয়ে একমাত্র সিদ্ধান্ত নিতে পারে ভারতের কেন্দ্রীয় সরকার। তিনি বিষয়টি শীর্ষমহলকে অবগত করবেন।

এদিকে, টলিউডে বাংলাদেশি শিল্পীদের কাজ করা নিয়ে প্রশ্ন ওঠায় সমালোচনার ঝড় উঠেছে ঢাকায়। কেননা, এপার-ওপার দুই বাংলার মিতালি নতুন কিছু নয়! যুগ যুগ ধরেই ঢাকার শিল্পীরা কাজ করছেন টলিউডে, আবার সেখানকার শিল্পীরা কাজ করেছেন ঢালিউডে। ফলে বিজেপির অভিনেতা-বিধায়কের সঙ্গে বৈঠকে জনৈক টেকনিশিয়ানের এমন মন্তব্যে ঢাকাই তারকাদের কেউ কেউ বিস্ময় কিংবা টিপ্পনী কাটছেন! এই সংক্রান্ত একটি খবরের লিংক শেয়ার করে অভিনেতা শাহেদ আলী লিখেছেন, ‘বাহ্ কী সুন্দর নিউজ! বাংলাদেশে কখনও কোনো ভারতীয় আর্টিস্ট, টেকনিশিয়ান, ডিরেক্টর, প্রডিউসাররা কাজ করেননি!’

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই টালিউডের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও কমিটি নিয়ে দ্বন্দ্ব চলছিল। ইতোমধ্যে কয়েকটি সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে ম্যানেজার গিল্ডে...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইতিহাস গড়ে ভারতের সেই রাজ্যে প্রথমবার সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে...
পহেলা বৈশাখকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাঁদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় গান।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর