‘ন ডরাই’ নির্মাতার চমক, দেশে এই প্রথম স্পেস ড্রামা ‘লিম্বো’

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পিএম

দীর্ঘ বিরতির পর নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন ‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। সম্প্রতি সামাজিকমাধ্যমে নির্মিতব্য সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশের পরই তা নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এবার সিনেমাটির প্রেক্ষাপট, জনরা ও নির্মাণ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন পরিচালক নিজেই।

অংশু জানান, তাঁর নতুন এই সিনেমার নাম ‘লিম্বো’, যা হতে যাচ্ছে একটি স্পেস ড্রামা (মহাকাশবিষয়ক গল্প) এবং কসমিক রোমান্সের গল্প। এ ধরনের প্রেক্ষাপট দেশের চলচ্চিত্রে এর আগে কখনও দেখা যায়নি। বিশেষ করে ভিজ্যুয়াল এফেক্টস (ভিএফএক্স) এবং গল্পের গভীরতা দেশের চলচ্চিত্র ইতিহাসে একেবারেই প্রথম বা অনন্য এক অভিজ্ঞতা হতে চলেছে।

বিশাল ক্যানভাসের এই সিনেমা আন্তর্জাতিক মানের করে তোলার জন্য তিনটি ভিন্ন দেশে শুটিং করার পরিকল্পনা করছেন এই নির্মাতা। আগামী আগস্ট থেকে সিনেমাটির সম্ভাব্য কলাকুশলীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা ও চুক্তি প্রক্রিয়া শুরু করার আশা প্রকাশ করেছেন তিনি। 

লিম্বো’র ফার্স্টলুক পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে

এ ছাড়া বাংলাদেশে বাণিজ্যিকভাবে সিনেমাটি মুক্তির আগেই বিশ্বমঞ্চের বিভিন্ন মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে তা প্রদর্শনের পরিকল্পনা রয়েছে নির্মাতার।

দীর্ঘদিন পর চলচ্চিত্র নির্মাণে ফেরা প্রসঙ্গে তানিম রহমান অংশু বলেন, ‌‘গত ৬-৭ বছরে বেশ কয়েকটি ছবি আমার পরিকল্পনার অধীনে ছিল। কিন্তু আমি এমন কিছু খুঁজছিলাম, যা হবে বেশ চ্যালেঞ্জিং এবং যে ধরনের গল্প দেশে এবারই প্রথম চিত্রায়িত হবে। কারণ আমি সবসময় নতুন ধারা বা নতুন জনরা তৈরি করতে পছন্দ করি।’

সিনেমাটির নির্মাণ প্রক্রিয়া যে সহজ নয়, তা স্বীকার করে তিনি আরও বলেন, ‘‘আমার মনে হয় ‘লিম্বো’ খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। বাংলাদেশে এটি নির্মাণ করা অসম্ভব মনে হলেও একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আমি এই চ্যালেঞ্জই বেছে নিয়েছি।”

এর আগে লিম্বো’র পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশু লিখেছিলেন, ‘দূরত্ব যত আলোকবর্ষেরই হোক না কেন, চেনা অনুভূতির টান কখনও ফুরায় না। শূন্য আর পূর্ণতার মাঝখানের যে সীমানা, সেখানে হারিয়ে যাওয়া আর ফিরে পাওয়ার গল্পরা এক হয়ে যায়।’ 

নির্মাতা জানান, ভিন্নধর্মী এই স্পেস ড্রামা আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এর ফলে দেশের ১৫টি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর