মাঠে বসে দেখলেন মেসির হ্যাট্রিক, আর্জেন্টিনার জয় উদযাপনে নাঈম-নাদিয়া

আপডেট : ১৭ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে সরাসরি আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ উপভোগ করলেন অভিনেত্রী নাদিয়া আহমেদ ও তাঁর স্বামী অভিনেতা এফ এস নাঈম। প্রিয় দলের বড় জয় এবং লিওনেল মেসির হ্যাট্রিকে উচ্ছ্বাসে মেতে উঠেছেন এই তারকা দম্পতি।
  
বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে ফেসবুকে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন নাদিয়া। সেখানে দেখা যায়, গ্যালারিতে বসে আর্জেন্টিনার জয় উদযাপন করছেন তাঁরা।

শেয়ার করা ছবি ও ভিডিওতে নাদিয়াকে দেখা গেছে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে। অন্যদিকে, নাঈম সরাসরি জার্সি না পরলেও দলের পতাকার রঙের সঙ্গে মিল রেখে আকাশি রঙের টি-শার্ট পরেছিলেন। ম্যাচজুড়ে দুজনকেই প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বসিত দেখা যায়।

আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে নাদিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাওয়ার আগে এক ফেসবুক পোস্টে নাদিয়া লেখেন, ‌‘আর মাত্র কয়েক ঘণ্টা পর দেখা হচ্ছে লিওনেল মেসি তোমার সাথে। তোমার লাখো বাংলাদেশী ভক্তের ভালোবাসা সাথে নিয়ে আমি আসছি সরাসরি খেলা উপভোগ করতে স্টেডিয়ামে। একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে বিশ্বকাপ ফুটবলে প্রিয় দলের খেলা সরাসরি দেখতে পাওয়া এক স্বপ্ন পূরণের গল্প। প্রিয় দল আর্জেন্টিনা শুভকামনা অশেষ।’

এদিকে, নাদিয়ার পোস্ট প্রকাশের পরপরই মন্তব্যঘর ভরে উঠে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়ায়। অনেকেই তাঁদের এই অভিজ্ঞতার প্রশংসা করেন। একজন লেখেন, ‘জীবন সার্থক, বসের খেলা সামনে থেকে দেখা।’ আরেক ভক্ত লিখেছেন, ‘ইতিহাসের সাক্ষী হয়ে গেছেন, অভিনন্দন।’ আরও একজন লিখেছেন, ‘বস অন আ হ্যাট্রিক। রিমেম্বার দ্য নাম লিও মেসি।’

তবে নেটিজেনদের সবাই যে আর্জেন্টিনার জয়ে সমান উচ্ছ্বসিত ছিলেন, তা নয়। কেউ কেউ কটাক্ষও করেছেন। আর্জেন্টিনা ফ্যানদের উদ্দেশে একজন মন্তব্য করেন, ‘একটু ধীরে লাফান! প্রতিপক্ষের অর্ধেক খেলোয়াড় ইনজুরিতে, আর আপনাদের উদযাপন দেখে মনে হচ্ছে ব্রাজিল, জার্মানি আর ফ্রান্সকে এক ম্যাচে হারিয়ে দিয়েছেন।’

প্রসঙ্গত, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৬ সালের ১৫ জানুয়ারি অভিনেতা নাঈমকে বিয়ে করেন অভিনেত্রী নাদিয়া আহমেদ। দীর্ঘ এক দশক ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই দম্পতি। সেখানেই বিশ্বকাপের আমেজ ছুঁয়েছে তাঁদের।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
একটি শিশু হারিয়ে গেলে পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। অনেকেই বুঝতে পারেন না কী করা উচিত, কোথায় যাওয়া উচিত। আর ঠিক এই আতঙ্কের মুহূর্তেই নষ্ট হয়ে যায় সবচেয়ে মূল্যবান সময়। পুলিশ সদর দপ্তর বলছে, চলতি...
মালয়েশিয়ার শ্রমবাজার চালুর অগ্রগতি হলেও কর্মী নিয়োগের লাইসেন্স মাত্র ২৫ রিক্রুটিং এজেন্সির। খাত সংশ্লিষ্টদের অভিযোগ, সীমিত এজেন্সির কারণে বাড়তে পারে সিন্ডিকেটের দৌরাত্ম্য। খরচও বাড়তে পারে কর্মীদের।...
চালকের ভুলে বিমানবাহিনীর ৩ সদস্যের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 
ভারতের দিল্লিতে পুলিশি বাধায় আওয়ামী লীগ নেতাদের কর্মসূচি বাতিল হওয়ায় স্বস্তিতে ঢাকা। ভারত সরকারের এমন পদক্ষেপই প্রত্যাশিত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর