জনপ্রিয় ৪ চলচ্চিত্র নিয়ে ‘সামার বাংলা হিট ফেস্ট’

আপডেট : ১৭ জুন ২০২৬, ০১:৪৭ পিএম

সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক সময়ের জনপ্রিয় ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হবে এই উৎসব। 

যেখানে দেখা যাবে ‘বরবাদ’, ‘তান্ডব’, ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’। ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী স্টার সিনেপ্লেক্সের সকল শাখায় চলবে এই চলচ্চিত্রগুলো। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ’র কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শাকিব খান ও ইধিকা পাল। গত বছর মুক্তির পর অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর এই চলচ্চিত্র দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছিল। রায়হান রাফি পরিচালিত তান্ডব-এ অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, আফরান নিশো, সাবিলা নূর, সিয়াম আহমেদ প্রমুখ। মনস্তাত্বিক দ্বন্দ আর প্রতিশোধের গল্প নিয়ে হাই ভোল্টেজ এই চলচ্চিত্র ইতিমধ্যেই দর্শক প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। 

অন্যদিকে, তানিম নূর পরিচালিত উৎসব ও বনলতা এক্সপ্রেস চলচ্চিত্র দুটিও দর্শকের দারুণ সাড়া পেয়েছে। উৎসব-এ অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। নব্বই দশকের আবহে নির্মিত তারকাবহুল এই চলচ্চিত্র পরিবার নিয়ে উপভোগ করার মতো চমৎকার একটি চলচ্চিত্র। 

সামার বাংলা হিট ফেস্টের পোস্টার। ছবি: স্টার সিনেপ্লেক্স

প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এ রয়েছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরীফুল রাজ, মম, বাঁধন, সাবিলা নূরসহ আরও অনেকে। সাম্প্রতিক সময়ের অন্যতম সফল চলচ্চিত্র এটি।

জানা যায়, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ দেশজুড়ে সকল শাখায় দর্শকরা এই চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন। কাউন্টার ও অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে অগ্রিম টিকিট।

বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। দেশীয় চলচ্চিত্রের নতুন দিনের যাত্রায় দর্শকরা যেভাবে সঙ্গী হয়েছেন, তাতে আশার আলো দেখতে পাচ্ছেন সংশ্লিষ্টরা। তাই এ সময়ে বাংলা চলচ্চিত্রকে আরও বেশি করে মানুষের সামনে নিয়ে আসার প্রয়োজন অনুভব করছে স্টার সিনেপ্লেক্স। এই ‘সামার বাংলা হিট ফেস্ট’র মাধ্যমে বাংলা সিনেমা এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং দর্শকরা হলে এসে সিনেমা দেখার এক অনন্য অভিজ্ঞতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কর্তৃপক্ষ। 

সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের চলচ্চিত্রের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে বেশকিছু বাংলা চলচ্চিত্র উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পরিবার নিয়ে এখন অনেকেই হলে আসছেন সিনেমা দেখতে। এটা আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য খুবই আশাব্যঞ্জক। দেশের সিনেমার প্রতি দর্শকদের কৌতূহল দেখেই মূলত আমরা এই উৎসবের আয়োজন করেছি। আমরা চাই মানুষ বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুক। সেই সুযোগটা করে দিচ্ছি আমরা। সামার বাংলা হিট ফেস্ট গরমের এই মৌসুমে দর্শকদের যেমন সুস্থ বিনোদনের সুযোগ করে দিবে, তেমনি দেশীয় চলচ্চিত্রের যে জোয়ার সৃষ্টি হয়েছে সেটি আরও বেগবান হবে বলে আমাদের বিশ্বাস। আমরা সবসময় দর্শকদের রুচিশীল সিনেমা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি, ভিন্ন ভিন্ন ঘরানার এই ৪টি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং সামার বাংলা মুভি ফেস্ট বাংলা সিনেমাকে একটা নতুন মাত্রা দিবে।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
ডার্ক ওয়েবে দেশের ১৮ লাখ নাগরিকের তথ্য ছড়িয়ে থাকার প্রমাণ মিলেছে। এর ফলে দেশের ১৫টি খাত ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত এক সেমিনারে এসব তথ্য জানানো...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর