ধানুশ-ম্রুণালের সম্পর্কে ইতি?

আপডেট : ২১ জুন ২০২৬, ০৫:৫১ পিএম

দক্ষিণী সুপারস্টার ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে। যদিও দুজনের কেউই কখনও মুখ ফুটে প্রেমের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিকমাধ্যম সূত্র ধরে তাঁদের ঘিরে গুঞ্জন থামেনি। এবার শোনা যাচ্ছে, সেই কথিত সম্পর্কেও নাকি ইতি টেনেছেন এই দুই তারকা।

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেশ কয়েক মাস ধরে একে অপরের সঙ্গে ডেট করার পর নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধানুশ ও ম্রুণাল। যদিও বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনও কিছু প্রকাশ্যে আসেনি।

সম্পর্কের গুঞ্জনে যেমন তাঁরা কখনো মুখ খুলেননি, তেমনি এবার বিচ্ছেদের খবরেও মুখে কুলুপ তাঁদের।

প্রসঙ্গত, ধানুশ ও ম্রুণালকে নিয়ে প্রেমের গুঞ্জনের শুরু ২০২৫ সালে। সবাইকে চমকে দিয়ে অভিনেত্রীর ‘সন অব সর্দার ২’ ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন ধানুশ। সেই অনুষ্ঠানে তাঁদের কথোপকথনের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হতেই জল্পনা শুরু হয়।

তবে শুরু থেকেই এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ম্রুণাল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ধানুশ তাঁর খুব ভালো বন্ধু, এ ছাড়া আর কিছুই নন। এমনকি তিনি এ-ও বলেছিলেন যে, তাঁর ব্যক্তিগত জীবন নয়, দর্শকদের উচিত তাঁর কাজ নিয়ে আলোচনা করা। মজার ছলে আরও জানিয়েছিলেন, প্রেম করার মতো সময়ই তাঁর হাতে নেই!

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে অংশ নেওয়ার কথা ছিল চিত্রনায়ক বাপ্পারাজের। তাঁর প্যানেলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তবে শেষ মুহূর্তে...
সারাদেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কোরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিটিএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মির্জা আবুল...
ফুটবলপ্রেমী দর্শকদের আলোচনার কেন্দ্রে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব! কোনো নাটক কিংবা অভিনয় নয়, বরং একটি প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল তিনি।...
পশ্চিমবঙ্গে আজ মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘অভিমান’। তবে মুক্তির দিনেই তা বিতর্কের মুখে পড়েছে! মুখ্য অভিনেতা প্রসেনজিতের বিরুদ্ধে ‘ভাবনা ও চরিত্র চুরি’র অভিযোগ এনেছেন...
বাংলাদেশ ব্যাংক পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসক নিয়োগের পর আমানতকারীদের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে প্রায় ২৭ হাজার আমানতকারীর...
চলতি অর্থবছরের মে পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে বলে সংসদে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় হয়েছে...
অভিযানে গাজীপুর সদর থানা থেকে আটজন, বাসন থানা থেকে ছয়জন, কোনাবাড়ী থানা থেকে দুজন, কাশিমপুর থানা থেকে তিনজন, গাছা থানা থেকে পাঁচজন, পূবাইল থানা থেকে দুজন, টঙ্গী পূর্ব থানা থেকে দুজন এবং টঙ্গী...
ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর