রহস্যময় গল্পে আসছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৯:০২ পিএম

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আগামীকাল (৩০ জুন) মুক্তি পাচ্ছে বাংলায় ডাবিং করা নতুন মাইক্রোড্রামা ‘দ্য লিটল লাকি স্টার’। বাংলায় সিরিজটির নামকরণ করা হয়েছে ‘সৌভাগ্যের ছোট্ট তারা’।

এটি দীপ্ত প্লেতে প্রচার হতে যাওয়া বাংলায় ডাবিং করা চতুর্থ মাইক্রোড্রামা। যেখানে পারিবারিক আবেগ আর ফ্যান্টাসির মিশেলে কাহিনি এগিয়ে যায় ছোট্ট মেয়ে সু বাওকে কেন্দ্র করে। জন্মের পর থেকেই পারিবারিক ষড়যন্ত্র ও ভুল বোঝাবুঝির কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দেখা হয়। অন্যদিকে, এক রহস্যময় অশুভ শক্তির কবলে পড়ে তার মা বন্দী হয়ে যান এক অজানা জগতে।

পরবর্তী সময়ে সু বাওকে দত্তক নেয় একটি পরিবার। কিন্তু সেখানেও অবহেলা ও নির্যাতনের শিকার হয় সে। শেষপর্যন্ত আশ্রয় নেয় মামার বাড়িতে। সময়ের সঙ্গে সঙ্গে নিজের অতীত সম্পর্কে জানতে শুরু করে সু বাও। একপর্যায়ে বাবার সন্ধানও পায় সে।

এই যাত্রায় তার পাশে দাঁড়ান শক্তিশালী আধ্যাত্মিক গুরু এঞ্জেল মাস্টার জি। তার সহায়তায় সু বাও একের পর এক রহস্যের সমাধান করে, নিজের বিশেষ ক্ষমতা সম্পর্কে জানতে পারে এবং বিপৎসংকুল অভিযানে নেমে অবশেষে বন্দী মায়ের সন্ধান পায়।

দীপ্ত প্লে’র এই মাইক্রোড্রামার বাংলা সংলাপ অনুবাদ, রচনা ও সম্পাদনার কাজ করেছে টেলিভিশনটির নিজস্ব সংলাপ রচয়িতা দল। তত্ত্বাবধানে ছিলেন মাহমুদুল হাসান মুরাদ। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় শিল্পীরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জয়শ্রী মজুমদার লতা। 

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর নামে দুজন আহত হয়েছেন। আর এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই পুরো...
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে খেলাপি ঋণ কমানোর আহ্বান জানিয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া, এসএমই ও কৃষি খাতে বেশি ঋণ দিয়ে স্বল্পসুদে ব্যাংকগুলোকে আমানত সংগ্রহের পরামর্শও...
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দেখতে দেখতে ৭৫০ ছাড়িয়ে গেল, নিখোঁজ আড়াই হাজারের বেশি মানুষ। আর তিব্বতেও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ শত শত বিদেশি নাগরিক। কিন্তু বিজ্ঞানীদের কাছে আসল আতঙ্ক এখন অন্য...
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁর বক্তব্য শুনতে চায় সংস্থাটি।
লোডিং...

এলাকার খবর