চলে গেলেন কিংবদন্তি বিজয়া মেহতা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম

চিরতরে চলে গেলেন ভারতের কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী, পরিচালক বিজয়া মেহতা। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯১। 

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মারাঠি নাট্য আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন বিজয়া। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগেছিলেন। 

গত শতকের ছয়ের দশকে বিজয়ার হাত ধরে যাত্রা শুরু করেছিল নাট্যদল ‘রঙ্গায়ন’। বিজয় তেণ্ডুলকর, অরবিন্দ দেশপাণ্ডে, শ্রীরাম লাগুর মতো কিংবদন্তিদের সঙ্গে মিলেই মহারাষ্ট্রের নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি।

মঞ্চে অসংখ্য কাজের পাশাপাশি ‘রাও সাহেব’ (১৯৮৬) ও ‘পেস্টনজি’র (১৯৮৮) মতো কালোত্তীর্ণ চলচ্চিত্রও পরিচালনা করেছেন বিজয়া। তাঁর চলচ্চিত্রগুলো যেমন সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনই ভারতের আর্ট ফিল্ম জগতেও তৈরি করেছে নতুন মাইলফলক।

পাশাপাশি অভিনেত্রী হিসেবেও তিনি সমানভাবে প্রশংসিত হয়েছিলেন। ১৯৮৪ সালের চলচ্চিত্র ‘পার্টি’তে তাঁর অভিনয় ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় কাজ হিসেবে বিবেচিত হয়।

দীর্ঘ ক্যারিয়ারে নাট্যদর্পণ পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন বিজয়া মেহতা। ‘ঝিম্মা’ নামে একটি আত্মজীবনী লিখেছেন তিনি। অনুরাগীদের মতে, এটি কেবল একটি আত্মজীবনী নয়, মারাঠি থিয়েটারের ইতিহাস।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর