শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

এবার সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। বিক্ষোভের মুখে সংসদ ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা সংসদ ভবনে ঢোকার রাস্তায় অবস্থান নিয়েছেন। এ সময় সংসদ অধিবেশন চলছিল।

এর আগে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এবং উত্তরায় একই দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেন তাঁরা। শিক্ষার্থীদের দাবি, মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

বিগত বেশ কয়েক দিনের বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার তৈরি হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি চলছে। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা কিছুদিন পেছানোর অনুরোধ জানিয়েছিল।

এর মধ্যে সোমবার প্রবল বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়। এতে পরীক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। মূলত এরপরই শিক্ষামন্ত্রীর সমালোচনা শুরু হয়।

এদিকে, দুর্যোগের মধ্যেও কেন এইচএসসি পরীক্ষা নেওয়া হলো—সেই বিতর্কে নিজের অবস্থান তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এই ব্যাখ্যা দেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা কেন পেছানো হয়নি– তা জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে শিক্ষামন্ত্রী জানান, শুধু কুমিল্লা মহিলা কলেজের কেন্দ্র ছাড়া দেশের অন্যান্য কেন্দ্রে এইচএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া অফিসের কর্মকর্তা, জেলা প্রশাসক এবং ইউএনওর সঙ্গে কথা বলে সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই পরীক্ষা চালু রাখা হয়।

মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভও হয়েছে।

সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু পরদিন কুমিল্লার একটি কেন্দ্রে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সেই কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা দিয়েছি। তারা তখন নৌকায় করে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেছে।’

এ সময় পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রের ভুল নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দ্রুত প্রশ্নপত্র তৈরি করায় পদার্থবিজ্ঞানের দুটি প্রশ্ন ভুল হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বিগত পরীক্ষায় শিক্ষার্থীদের দুর্ভোগের পরিস্থিতি পর্যালোচনা করছি। প্রয়োজনে তাদের পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। আমরা শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন।’

এ সময় শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর...
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। পুরো এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছেন সুনামগঞ্জের এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন পরীক্ষার্থীরা। বন্যাদুর্গত...
‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে সড়ক ছাড়ার পর আবারও উত্তরায় অবরোধ করেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে তারা এই অবরোধ শুরু করে।
টম ক্রুজ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডিগার’-এর ট্রেলার প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন মালায়ালাম অভিনেতা ফাহাদ ফাসিল। কারণ, অস্কারজয়ী নির্মাতা আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতুর একটি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনের তোলা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কথা বলেন। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে...
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লীর হাট গ্রামে রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ভয়াবহ রূপ নিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের শাবলের আঘাতে জাহিদুল ইসলাম জিন্নাত নামে এক ব্যক্তি...
কানাডার সাবেক সংসদ সদস্য (এমপি) ইঙ্কি মার্ককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাঁর বাড়ি থেকে চার শতাধিক বন্দুক, বিপুল গোলাবারুদ এবং একটি প্রাচীন কামান উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাওয়া গেছে কয়েক লাখ...
লোডিং...

এলাকার খবর