ইধিকার ফেসবুক কাভার পেজে ‘প্রিয়তমা’, চলছে জোর জল্পনা

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন ইধিকা। আর এতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে—তাহলে কি আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন এই জুটি?

ইধিকার এই পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকের ধারণা, এটি শুধুই পুরোনো সিনেমার স্মৃতিচারণ নয়; বরং সামনে আসতে যাওয়া নতুন কোনো সিনেমার ইঙ্গিতও হতে পারে। যদিও এ বিষয়ে অভিনেত্রী কিংবা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, সম্প্রতি ‘বরবাদ’ টিম শাকিব খানকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। পরিচালনায় থাকছেন মেহেদী হাসান হৃদয়। শোনা যাচ্ছে, সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে দেখা যেতে পারে। তবে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান এখনো এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

শাকিব ও ইধিকা। ছবি: সংগৃহীত চলচ্চিত্র অঙ্গনের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, শাকিব খানকে ঘিরে বর্তমানে একাধিক নতুন প্রকল্প নিয়ে কাজ চলছে। সম্ভাব্য একটি সিনেমায় ইধিকা পালের নাম আলোচনায় থাকলেও এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এর মধ্যেই ‘প্রিয়তমা’র পোস্টারকে কাভার ছবি হিসেবে ব্যবহার করায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই লিখছেন, শাকিব-ইধিকা জুটিকে আবারও একসঙ্গে দেখতে চান তারা। কেউ কেউ এটিকে নতুন সিনেমার প্রচারণার আগাম ইঙ্গিত বলেও মনে করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয় কলকাতার অভিনেত্রী ইধিকা পালের। শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শকদের মন জয় করার পাশাপাশি সিনেমাটি বক্স অফিসেও বড় সাফল্য পায়। এরপর থেকেই এই জুটির পুনর্মিলনের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর