বিশ্বকাপ ফাইনালের দিনে ঢাকা মাতাবেন সঞ্জয়

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী সঞ্জয় দেব এবার দেশের দর্শকদের সামনে গান শোনাতে আসছেন। বিশ্বকাপের ফাইনালের দিন, ১৯ জুলাই রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে অনুষ্ঠিত ‘ফ্যান ফেস্ট ২.০’-এর সমাপনী আয়োজনে বিশেষ পরিবেশনায় মঞ্চে উঠবেন তিনি।

আয়োজকদের আশা, বিশ্বকাপের উন্মাদনার শেষ রাতে সঞ্জয় দেবের উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দেবে। তার সঙ্গে পারফর্ম করবেন ডিজে জুডুও।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ছয় দিনব্যাপী এই ‘ফ্যান ফেস্ট ২.০’-এর আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজনে বড় পর্দায় খেলা উপভোগের পাশাপাশি থাকছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।

প্রথম সেমিফাইনালের দিন উৎসবের পর্দা উঠছে। সমাপনী আয়োজনে প্রথম দিনে পারফর্ম করবেন ফিরোজ জং ও ডিজে সুমন। দ্বিতীয় সেমিফাইনালে থাকছেন ব্ল্যাক জ্যাং এবং ডিজে তন্ময়। ১৬ জুলাই মঞ্চে গান শোনাবেন তাসনিম আনিকা, সঙ্গে থাকবেন ডিজে প্রিয়ন্তী। ১৭ জুলাই পারফর্ম করবেন মিলা ইসলাম, ডিজে রিশাদ ও ডিজে তৃষা। ১৮ জুলাই থাকছেন ডিজে সানী। আর ১৯ জুলাই ফাইনালের রাতে মূল আকর্ষণ হিসেবে থাকছেন সঞ্জয় দেব।

ইতোমধ্যে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম ‘টিকিট টুমরো’-তে টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দুই দিনের প্রতিদিনের টিকিটের মূল্য ৫০০ টাকা। পরবর্তী তিন দিনের প্রতিদিনের টিকিট ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। আর ফাইনাল ম্যাচ ও সঞ্জয় দেবের পারফরম্যান্স উপভোগ করতে গুনতে হবে ৭০০ টাকা।

শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেবের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। মাত্র তিন বছর বয়সে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের তালিম শুরু করেন তিনি। পরে ১১ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করে ইলেকট্রনিক ড্যান্স মিউজিকের প্রযোজক ও ডিজে হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন।

তার সুর ও প্রযোজনায় গান গেয়েছেন অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া, সুনিধি চৌহান, জনিতা গান্ধী, বেনি দয়াল, নোরা ফাতেহি, কনা, হাবিব ওয়াহিদ ও জেফারসহ বহু জনপ্রিয় শিল্পী।

সম্প্রতি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তার পরিবেশনা ব্যাপক প্রশংসা কুড়ায়। শুধু গানই নয়, পোশাকেও তিনি তুলে ধরেন বাংলাদেশের পরিচয়। তার মেরুন রঙের স্যুটে ফুটে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং লাল-সবুজের প্রতীকী নকশা। বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার সেই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর এবার দেশের দর্শকদের সামনে সঞ্জয় দেবের পরিবেশনা নিয়ে সংগীতপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আয়োজকদের বিশ্বাস, বিশ্বকাপ ফাইনালের রাতের অন্যতম আকর্ষণে পরিণত হবে এই পরিবেশনা।

 

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। সেই জুটিই এবার...
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহির। তবে এবার কোনও গসিপ নয়, নিজের জীবনের এক সংবেদনশীল দিক নিয়ে খোলামেলা স্বীকারোক্তি দিলেন এই নৃত্যশিল্পী-অভিনেত্রী। সম্প্রতি এক...
বলিউডে জায়গা করে নেওয়া—যেখানে পৌঁছানোই বহু শিল্পীর আজীবনের স্বপ্ন, সেই মঞ্চেই এবার উড়ল বাংলাদেশের পতাকা। চমক দেখালেন তরুণ গায়িকা তাশফীয়া ফাতিমা। বিশ্বখ্যাত মিউজিক কোম্পানি টি-সিরিজের ব্যানারে...
ক’দিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নোরা ফাতেহি। এবার তাঁকে ঘিরে সমাজমাধ্যমে ছড়িয়েছে মৃত্যুর গুজব। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে, দুঃসাহসিক খেলা ‘বাঞ্জি...
প্রতারণার মামলায় আত্মসমর্পণের পর জামিন পেলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার (১৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি...
চট্টগ্রাম মহানগরীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটে চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটপাটের ঘটনায় ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব।
বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতি বা স্বজনপ্রীতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের...
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার এইচএসসি পরীক্ষা শেষে বিভিন্ন স্থানে সড়কে নেমে বিক্ষোভ ও সড়ক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর