ভারতের দিকে তাক করে আছে চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম

ভারতের উত্তর সীমান্ত ঘেঁষে দুটি বিমানঘাঁটিতে অন্তত ১১টি পঞ্চম প্রজন্মের জে-২০ মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। নতুন স্যাটেলাইট ছবির বরাতে সোমবার এ তথ্য দিয়েছে এনডিটিভি।

স্যাটেলাইট ছবিতে দেখা যায়, শিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের হোটান বিমানঘাঁটিতে ৭টি ও তিব্বতের দামশুং বিমানঘাঁটিতে ৪টি জে-২০ যুদ্ধবিমান অবস্থান করছে।

এ বিষয়ে ভারতীয় বিমানবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এই দুই ঘাঁটির ভৌগোলিক অবস্থান ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, সীমান্তে কোনো সামরিক উত্তেজনা সৃষ্টি হলে খুব অল্প সময়েই এসব ঘাঁটি থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করে অভিযান পরিচালনা করা সম্ভব।

অন্যদিকে ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমানের সক্ষমতা এখনো অন্তত এক দশক দূরে থাকায় এ ক্ষেত্রে দেশটি পিছিয়ে রয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এটি শুধু সামরিক শক্তির প্রদর্শন নয়; বরং ভারত সীমান্তে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের নিয়মিত অপারেশনের ইঙ্গিত।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর