বাসের টিকেট কেনার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন সুবিধা আনল টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস। এখন থেকে অনলাইনেই টিকেট বুকিংয়ের পাশাপাশি যাত্রা বাতিলে দ্রুত রিফান্ড সুবিধাও পাবেন যাত্রীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে প্রতিষ্টানটি।
বিডিটিকেটসের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাসের টিকেট খুব সহজে কেনা যাচ্ছে। যাত্রীরা পছন্দের বাস, সময় ও আসন নির্বাচন করে মুহুর্তের মধ্যেই বুকিং সম্পন্ন করতে পারবেন। ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এলে নিয়ম অনুযায়ী নিজেরাই টিকেট বাতিল করতে পারবেন। সেই সাথে রিফান্ড প্রক্রিয়াও হবে দ্রুত। আর টাকা ফেরত পেতে যেতে হবে না কাউন্টারে।
একই সঙ্গে রিটার্ন টিকেট বুক করার সুবিধা রাখছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া উৎসব, ছুটির মৌসুম ও সাপ্তাহিক ছুটিতে যাত্রীদের জন্য থাকছে বিভিন্ন অফার ও মূল্যছাড়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে অ্যাপ ও ওয়েবসাইটে আনা হয়েছে নতুন পরিবর্তন। ফলে টিকেট বুকিং, বাতিল এবং রিফান্ড, সব প্রক্রিয়াই হবে আগের থেকে সহজ ও দ্রুত।



