মেসি-ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ এএম

লন্ডনের প্যালাডিয়ামের জমকালো অনুষ্ঠানের তখন শেষভাগ। একে একে ১২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এরপরও সবাই তীর্থের কাকের মতো অপেক্ষায়। তখনো যে সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার বিজয়ীর নাম জানাই বাকি!

সেই নাম ঘোষণা করতে মঞ্চে ডেকে নেওয়া হলো ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিওকে। তিনি মঞ্চে উঠে খাম খুললেন। এরপর ঘোষণা করলেন, ২০২৬ ব্যালন ডি’অর বিজয়ী হ্যারি কেইন!

উচ্ছ্বাস আর উত্তেজনায় পুরো হলরুম যেন রীতিমতো স্টেডিয়ামে রূপ নিয়েছে তখন। কেউ শিস দিচ্ছেন তো কেউ চিৎকার করছেন। অবশ্য এমন উচ্ছ্বাসের যথেষ্ট কারণও আছে। হ্যারি কেইনের ব্যালন ডি’অর জেতার মধ্য দিয়ে, সম্মানজনক এ পুরস্কারে ইংলিশদের ২৫ বছরের অপেক্ষার অবসান হলো।

২০২৬ ব্যালন ডি’অর জেতার পথে কেইন পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামাল, লিওনেল মেসির মতো তারকাদের। অবশ্য গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে কেইন যা করেছেন, তাতে ইংলিশ স্ট্রাইকারই ছিলেন এই পুরস্কার জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে।

ক্লাব ও জাতীয় দলের হয়ে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেছেন কেইন। বায়ার্নের হয়ে শিরোপা জিতেছেন। চ্যাম্পিয়নস লিগে দলকে সেমিফাইনালে তোলার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এছাড়া জাতীয় দলের হয়েও মৌসুমটা দারুণ কাটিয়েছেন তিনি। ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালেও তুলেছিলেন তিনি।

কেইনের আগে ইংল্যান্ডের কেউ সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন ২০০১ সালে। সেবার বর্ষসেরা খেলোয়াড়ের মর্যাদার এই ট্রফিটি পান মাইকেল ওয়েন। আর সব মিলিয়ে স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান ও ওয়েনের পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন তিনি।

১৯৫৬ সালে প্রথমবার ব্যালন ডি’অর জয়ী স্ট্যানলি ম্যাথুসের সম্মানে এবার ব্যালন ডি’অরের অনুষ্ঠান আয়োজিত হয় লন্ডনে। ঘরের মাটিতে আয়োজিত সেই অনুষ্ঠানের মূল ট্রফিটা দেশের বাইরে যেতে দিলেন না কেইন!

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন ডি’অর জয়ের পর কেইন বলেছেন, ‘আমি প্রায় ভাষাহীন। লন্ডনে এটা হওয়ায় আরও বিশেষ হয়ে উঠল। আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ। জানি এ বছরটা অনেক কঠিন ছিল। এই কক্ষে বিশ্বমানের সব খেলোয়াড়। তাদের এবং বিজয়ী ও মনোনয়ন পাওয়া সবাইকে অভিনন্দন।’

বিশ্বকাপে মেসির পারফরম্যান্স এবং ইন্টার মায়ামির হয়ে তাঁর সাফল্যের জেরে এ বয়সেও ব্যালন ডি’অরে অন্যতম ফেভারিট ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এবার আর পুরস্কার জেতা হয়নি। মেসি-এমবাপ্পে-ইয়ামালদের পেছনে...
এল ক্লাসিকো ইতিহাসে প্রথম ৭ ম্যাচে সবচেয়ে বেশি গোল এখন এমবাপ্পের। রেকর্ডটা আগে ছিল লিওনেল মেসির দখলে। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক বার্সার হয়ে রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা প্রথম ৭ ম্যাচে ৬ গোল করে...
বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে লালগালিচায় তারকাদের উপস্থিতি। এটি চলবে প্রায় দেড়ঘণ্টা। এরপর রাত ২টায় শুরু হবে ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন ফ্রান্স ও...
কিন্তু সেই পরিস্থিতি থেকে শাদাব খান ও হারিস রউফের দৃঢ়তায় অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতে যায় পাকিস্তান। দুজনে মিলে দশম উইকেট জুটিতে ৮৯ রান তুলে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। সে পথে...
একসময় তাঁকে ‘পাপ্পু’ বলে বিদ্রূপ করত বিজেপি। রাজনৈতিক প্রচারে দুর্বল ও অপরিণত নেতা হিসেবে তুলে ধরা হতো। পরপর দুই লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি, নিজের নির্বাচনী পরাজয়—সব মিলিয়ে প্রশ্ন উঠেছিল,...
মস্কোতে আজ ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও কাতারের আমির হামাদ আল থানির সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের প্রেক্ষিতে এই...
বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে জাপানি...
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। তবে এখনো নিখোঁজ রয়েছেন এক নারী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর