ফারুক হত্যায় সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০১:২০ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরদারের আদালতে অভিযোগ গঠন করা হয়।

এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ওই মামলার বিচারকাজ। মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীকে সকালে আদালতে তোলা হয়। এর আগে গোপনীয়তার সাথে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। ২০১২ সালের ৩০ জুলাই ফারুক হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

সেখানে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাইদীসহ ১১০ জনকে আসামি করা হয়।

এর মধ্যে ৩৫ জন এজাহারভুক্ত আসামি। ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র তাণ্ডব চালায়। পরদিন ক্যাম্পাসের একটি ম্যানহোল থেকে ফারুকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

/এম-আই/
ভারতের নয়াদিল্লির মালব্য নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ দূতাবাস। বুধবার সকালে সংঘটিত মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশি নাগরিকসহ অন্তত ২১ জনের...
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও, পদে বহাল থাকবেন। ছুটিতে থেকে আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান তিনি। আজ বুধবার সকালে...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা মহল চেস্টা করছে দেশে অস্থিতিশীলতা তৈরির করবার। তারা যেন দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে বিসিবি নির্বাচনে আর বাধা নেই।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর