১৮৪ কোটি টাকা ব্যয় করেও মশা নিধনে মেলেনি সুফল

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০১:৪২ পিএম
গেল দুই বছরে ঢাকায় মশা নিধনে খরচ হয়েছে ১৮৪ কোটি টাকা। এত ব্যয়ের পরও নগরবাসীর দুর্ভোগ কমাতে পারেনি দুই সিটি কর্পোরেশন। মশার উপদ্রব বাড়লেও ওষুধ ছিটানোয় অনিয়মের অভিযোগ করেছে নগরবাসী।

তবে ঢাকার দুই সিটি কর্পোরেশনেরই দাবি, মশা নিয়ন্ত্রণে তারা সব সময়ই তৎপর।

রাজধানীর কল্যাণপুরে সন্ধ্যার পর বাইরে দাঁড়ালেই জেঁকে ধরে মশা। দিনে কম থাকলেও বিকাল থেকেই রাজধানীতে বাড়তে থাকে কিউলেক্স মশার উপদ্রব। চায়ের দোকান কিংবা বাসা-বাড়ি কোথাও স্থির হয়ে বসার উপায় নেই।

তাদের অভিযোগ, ঠিকমতো ওষুধ ছিটাচ্ছে না ঢাকার দুই সিটি কর্পোরেশন।

তবে পরিসংখ্যান বলছে, মশা নিধনের জন্য গত দুই বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খরচ ১২৯ কোটি টাকা। আর দক্ষিণে ৫৫ কোটি। এর পরও ডেঙ্গুতে অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ২০২২-এ। আর এখন বেড়েছে কিউলেক্সের উপদ্রব।

ডিএসসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির বলেন, নগরবাসী যখন যন্ত্রণায় অতিষ্ঠ, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, মশার উপদ্রব বেড়েছে, এমন তথ্য সঠিক নয়।

আর উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশা নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।

কার্যকর পদক্ষেপ নিতে না পারলে সামনের দিনগুলোতে মশার উপদ্রব আরও বাড়বে বলে মত দিয়েছেন কীটতত্ত্ববিদরা।

/এম.এস/
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
দেশের আইনে বাবাকে শিশুর ‘স্বাভাবিক অভিভাবক’ হিসেবে গণ্য করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রকৃত পরিচর্যাকারী মাকে চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। বিশেষ করে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসা বা বিদেশভ্রমণের...
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর