আমেরিকায় কী করছেন পূজা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম

দিন গড়াতেই নিত্যনতুন ছবিতে সয়লাব হয়ে যাচ্ছে সোশ্যাল মাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম মাধ্যমগুলোতে নিয়মিতই বিভিন্ন ছবি আপলোড করছেন চিত্রনায়িকা পূজা চেরী। আর সেগুলো যুক্তরাষ্ট্রের নয়নাভিরাম সব স্থানের। হ্যাঁ, আপাতত মার্কিন মুলকে আছেন; ঘুরে বেড়াচ্ছেন দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য।

গিয়েছেন লং আইল্যান্ড, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, ভার্জিনিয়া ও নায়াগ্রা ফলস।

২ জুলাই কয়েক ধাপে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন এ নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘সতেজ থাকা জরুরি। এটি সব থেকে পার্থক্য তৈরি করে।’ এরপর প্রায় প্রতিদিনই ছবি ও ভিডিওতে তিনি শেয়ার করে চলেছেন তার আমেরিকান জার্নি।


ওয়াশিংটন ডিসিতে পূজা। ছবি: ফেসবুক থেকে

পূজার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, মায়ের সঙ্গে এই মুহূর্তে দেশটিতে আছেন তিনি। মূলত গিয়েছেন ট্রাভেল ভিসায়। একটি কোম্পানির আমন্ত্রণে তাদের এই ভ্রমণ। তবে একটি অনুষ্ঠানে পারফর্ম করায় বিতর্কের মুখেও পড়েছেন তিনি।


নিউইয়র্কের রাস্তায় পূজা। ছবি: ফেসবুক থেকে

পূজা গত বছরের অক্টোবরের ২ তারিখ মার্কিন মুলুকের যাওয়ার ভিসা পান। সেসময় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বেশ চাউর হয়। শুটিং থাকায় তখন আর আমেরিকায় পাড়ি দেননি পূজা।

তবে এখন যখন দেশটিতে আছেন, ঠিক তার আগ মুহূর্তে সেখানে গিয়েছেন শাকিবও।

নায়াগ্রা ফলসে নায়িকা। ছবি: ফেসবুক থেকে

অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ‘লিপস্টিক’ নামে নতুন সিনেমার শুটিংয়ে যোগ দেবেন পূজা চেরী। এতে তার নায়ক আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা কামরুজ্জামান রোমান। এ নায়িকা সর্বশেষ ছবি 'জ্বীন'। যা মুক্তি পেয়েছিল গত রোজার ঈদে।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর