এবার অচেনা ১৬ উপসর্গে বিভ্রান্ত ডেঙ্গু রোগীরা

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১১:০৭ এএম
বদলে গেছে ডেঙ্গু ভাইরাসের চরিত্র। শুধু জ্বর নয়, ডেঙ্গু এবার এসেছে ১৬টি লক্ষণ-উপসর্গ নিয়ে। জ্বর ছাড়াও বেশি দেখা দিচ্ছে বমি, ডায়রিয়া, পেট ব্যথা ও নিউমোনিয়ার লক্ষণ। অচেনা উপসর্গের কারণে বিভ্রান্ত হচ্ছেন রোগীরা। দেখা দিচ্ছে জটিলতা। বিপদ এড়াতে শরীরে অস্বস্তি দেখা দিলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের।

কোলন ক্যান্সারে আক্রান্ত সাইফুল ইসলাম। অস্ত্রোপচারের পর দেখা দেয় কিছু অস্বাভাবিক উপসর্গ। পরে রক্ত পরীক্ষায় শনাক্ত হয় ডেঙ্গু। ক্যান্সার ইনস্টিটিউট থেকে নেওয়া হয় মুগদা হাসপাতালে।

গত সপ্তাহে তীব্র মাথাব্যথা হয় মোহাম্মদ হাফিজের। দোকান থেকে ওষুধ কিনে খেয়ে কাজ না হওয়ায় যান চিকিৎসকের কাছে। তারও ধরা পড়ে ডেঙ্গু।

এই দুজনের মতো মুগদা হাসপাতালে অনেকেই আছেন, যাদের জ্বর নেই। নানা উপসর্গ নিয়ে ধরা পড়েছে ডেঙ্গু ভাইরাস।

মুগদা হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান জানিয়েছেন, এক সময় ডেঙ্গুকে বলা হতো হাড়-ভাঙা জ্বর। কিন্তু এখন শুধু জ্বর নয়, ১৬টি লক্ষণের মধ্যে প্রকাশ পাচ্ছে ডেঙ্গু। এর মধ্যে জ্বর, বমি, ডায়রিয়া, পেটে ও বুকে পানি জমার লক্ষণ বেশি। এ ছাড়া মাথা ও গলাসহ বিভিন্ন জায়গায় ব্যথা, ফুসকুড়ি, মাড়ি থেকে রক্তপাত ও হঠাৎ প্রেসার কমে যাচ্ছে অনেক রোগীর। অতিরিক্ত দুর্বলতা, চোখে ব্যথা, খিচুনি, নিউমোনিয়াও দেখা যাচ্ছে অনেকের।

ডেঙ্গু চিকিৎসা জাতীয় গাইডলাইনের প্রধান সম্পাদক অধ্যাপক কাজী তারিকুল ইসলাম বলেছেন, জ্বর ছাড়া অন্যগুলোকে অনেকেই ডেঙ্গুর উপসর্গ মনে করেন না। তাই রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করতে দেরি হয়।

২৩ বছরের মধ্যে এবার ডেঙ্গুতে জটিলতা ও মৃত্যুহার বেশি। এ জন্য শরীরে কোনো অস্বস্তি দেখা দিচ্ছে কিনা, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচ বিভাগে শিশুদের জন্য ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা...
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার।
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে আজ ২ জুন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জনে। মঙ্গলবার স্বাস্থ্য...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর