৮০ হাজার শেয়ার, ইনস্টাগ্রামে রিলস ট্রেন্ডিংয়ে 'কথা কইয়ো না'

কোক স্টুডিও সিজন-২'র আরো একটি অনবদ্য পরিবেশনা 'কথা কইয়ো না'। অন্য সব গানকে পাশ কাটিয়ে অন্যরকম এক নজির গড়েছে এটি। 

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ১২:৪৯ পিএম

ইনস্টাগ্রামের রিলসের মূল ট্রেন্ডিংয়ে আছে নিভৃতচারী গীতিকার-সুরকার হাশিম মাহমুদের এ সৃষ্টিটি। গানের ভিডিওটি দিয়ে সোশ্যাল এ প্ল্যাটফর্মে প্রায় ৮০হাজার বার রিলস তৈরি হয়েছে। 

ইনস্টাগ্রামে এ মাধ্যমটিতে এর আগে 'নয়া দামান', 'সাদা সাদা কালা কালা'র মতো বাংলা গান ভাইরাল হয়েছে। অন্য দেশের শিল্পীরাও এই গানগুলোর রিলস তৈরি করেছেন। তবে 'কথা কইও না' শেয়ারিং ও রিলস তৈরিতে এসব কিছুকে ছাপিয়ে গেছে। 

সোশ্যাল মিডিয়ার নিয়মিত আপডেট দেওয়া সাইট 'ডেইলি ও'-এর বরাতে এ তথ্যটি পাওয়া যায়। তারা মূলত মন্তব্য ও সংবাদ বিষয়ক একটি প্রতিষ্ঠান। এটি ভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে'র অঙ্গ প্রতিষ্ঠানও। 'ডেইলি ও'র সে প্রতিবেদনে 'কথা কইয়ো না' গানের সৃষ্টি ও ব্যাকগ্রাউন্ডও তুলে ধরে। তাদের ভাষ্য, ''কথা কইয়ো না' অব্যক্ত ভালোবাসার গল্প। ভালোবাসা এখানে এমন একটি অনুভূতি যা কেবল তখনই পরিতৃপ্ত হতে পারে যখন প্রেমিক-প্রেমিকা মুখোমুখি বসতে পারে।''

তাদের প্রতিবেদনে গানের সুরকার-গীতিকার হাশিম মাহমুদের কথা বিশেষভাবে উঠে এসেছে। এছাড়া এর সংগীতায়োজন ইমন চৌধুরী, গায়ক আরফান মৃধা শিবলু, আলেয়া বেগম ও লোকশিল্পীদের কথাও তুলে ধরা হয়। 

প্রসঙ্গত, 'কথা কইয়ো না' গানটি কোক স্টুডিও বাংলা তাদের ইউটিউব চলতি বছরের ১০ জুন আপলোড করে। গত দেড় মাসে এটি দেখা হয়েছে প্রায় আড়াই কোটিবার। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামসহ সোশ্যাল মাধ্যমে বহুবার শেয়ার  হয়েছে গানটি। 

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
প্রকাশ্যে এলো সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতিমধ্যে শ্রোতামহলে পৌঁছাতে শুরু করেছে। জানা যায়, মনের দ্বিধা কাটিয়ে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর