ইতালিতে হতে পারে মাস্ক ও জাকারবার্গের লড়াই 

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:৩৮ এএম

একে অপরের সঙ্গে লড়াইয়ের ইচ্ছার কথা জানিয়ে সম্প্রতি নিজ নিজ সামাজিক মাধ্যমে পরস্পরকে ‘খোঁচা দিয়ে যাচ্ছেন’ দুই প্রযুক্তি টাইকুন ইলন মাস্ক ও মার্ক জাকারবার্গ। বিশ্বের দুই শীর্ষ ধনীর এ লড়াই নিজেদের দেশে আয়োজন করতে চান ইতালির সংস্কৃতিমন্ত্রী জেনারো সাঙ্গিউলিয়ানো । ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের মালিক কোম্পানি মেটার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন জাকারবার্গ। অন্যদিকে, সম্প্রতি ‘এক্স’ নামে রিব্র্যান্ড করা সামাজিক মাধ্যম টুইটার, বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা ও রকেট কোম্পানি স্পেসএক্স-এর মালিক মাস্ক। গত জুন থেকে একে অপরের সঙ্গে লড়াইয়ের ইচ্ছার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বিশ্বের শীর্ষ এ দুই ধনী ব্যক্তি। 
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাচীন রোমে যেভাবে লড়াই হতো সেভাবেই মাস্ক ও জাকারবার্গের লড়াই আয়োজন করতে চায় ইতালি সরকার। মাস্ক ও জাকারবার্গের লড়াইয়ের অর্থ শিশুদের হাসপাতালের জন্য ব্যয় করা হবে। 

এ নিয়ে মাস্কের সঙ্গে ইতালির সরকারের আলোচনা হয়েছে। এক টুইট বার্তায় মাস্ক লেখেন, ক্যামেরাতে সব কিছুই প্রাচীন রোমের মতোই দেখাবে। 

ইতালির সংস্কৃতি মন্ত্রী গেনারো সাঙ্গিউলিয়ানো একটি বিবৃতিত বলেন, বড় দাতব্য অনুষ্ঠানটি দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকেও সংরক্ষণ করবে।

সম্প্রতি ইসরায়েল অ্যাডেসানিয়া ও আলেক্সান্ডার ভলকানোভস্কির মতো ইউএফসি চ্যাম্পিয়নদের সঙ্গে প্রশিক্ষণ নিতে দেখা গেছে জাকারবার্গকে। আর সম্ভাব্য প্রশিক্ষণ ক্যাম্পের আগে ইউএফসি কিংবদন্তি জঁ সে-পিয়েখ-এর সহায়তা চেয়েছেন মাস্ক।

সেপ্টেম্বরে জার্মানিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফানকআউসস্টেলুং বার্লিন (আইএফএ ২০২৬)। তাই তো বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের নজর এখন বার্লিনের দিকে। আগামী ৪ থেকে ৮ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। ফুটবল ও প্রযুক্তিকে একসঙ্গে নিয়ে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর