ধর্ষণের মামলায় এসআই শরিফুল কারাগারে 

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৪:৪৬ পিএম

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শরিফুল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। 

এর আগে গত বৃহস্পতিবার একই আদালত এ মামলার প্রতিবেদন গ্রহণ করে এবং শরিফুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২৮ আগস্ট অভিযুক্ত শরিফুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিলেন ভুক্তভোগী এক নারী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। 

শরিফুল বর্তমানে ইন সার্ভিস ট্রেনিং সেন্টার সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত আছে। তিনি পাবনা জেলার সাঁথিয়া থানার চৈত্রহাটি গ্রামের মৃত বন্দে আলীর ছেলে। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি মাসে এসআই শরিফুলের সাথে ভুক্তভোগী নারীর পরিচয় হয়। একই বছরের ১৩ নভেম্বর শরিফুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে  ধর্ষণ করেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ওই নারী বিষয়টি আসামি শরিফুলকে জানালে সে তাকে হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়। পরে শরিফুল তাকে বিয়ে করতে অস্বীকার করেন।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা...
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা চালু হয়েছে। তবে, এ নিয়ে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা ও জরিমানার কথা জানিয়ে মোবাইলে ভুয়া...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর