শিক্ষার্থীকে উত্যক্ত করায় কারাগারে প্রধান শিক্ষক

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৬:৫০ পিএম

টাঙ্গাইলের সখীপুরে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উত্যক্তের অভিযোগে প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীনকে এ কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সোমবার ‍দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম এ দণ্ডাদেশ দেন। শিক্ষক জয়নাল আবেদীন সাড়াশিয়া গ্রামের মর্তুজ আলীর ছেলে।

জানা যায়, জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের তিন শিক্ষার্থীর অভিভাবক ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন। সোমবার ইউএনও সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের সত্যতা পাওয়ায় ওই স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম বলেন, সোমবার বিকেল দণ্ডপ্রাপ্ত শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে ।

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
রাজধানীর পল্লবীর শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের...
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানাসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার। এ উপলক্ষে সোহেল ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে।
পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
লোডিং...

এলাকার খবর