রামিসাকে ধর্ষণ–হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ, আদালতে দুই আসামি

আপডেট : ০১ জুন ২০২৬, ১০:২৭ এএম

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানাসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার। এ উপলক্ষে সোহেল ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে।

ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল শুনানি নিয়ে অভিযোগ গঠনের আদেশ দিলে, শুরু হবে এই মামলার আনুষ্ঠানিক বিচার। মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু জানান, মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হতে পারে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগামী ৭ থেকে ৮ কার্যদিবসের মধ্যেই মামলার বিচারিক কার্যক্রম শেষ হতে পারে।

গত ২৪ মে আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠায়। এর আগে ঘটনার পাঁচ দিনের মাথায় পুলিশ প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সেদিন পুলিশ ওই ফ্ল্যাট থেকে স্বপ্না খাতুনকে আটক করে।

পরে ওইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে আটক করা হয় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে। এ ঘটনায় হওয়া মামলায় ২০ মে সোহেল রানা আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। 

দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্য মামলায় হিটু শেখের ফাঁসির রায় বহাল রাখায় সন্তুষ্টি জানিয়েছে তার পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আছিয়ার মা ও গ্রামবাসী।  
ফরিদপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী হ্যাপী বেগমকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রাকিব বেপারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক...
নেত্রকোণায় স্কুলছাত্রী ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলায় জড়িয়ে পদ হারিয়েছেন বিএনপির এক নেতা। ওই মামলায় একজন গ্রেপ্তার হলেও তিনি পলাতক।
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর