এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৪০০ ছাড়াল

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৮:৫০ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ১১ জন, বাকি ৭ জন ঢাকার বাইরের। এনিয়ে এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১৬ জনে। 

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৮০ জন নতুন রোগী। এর মধ্যে রাজধানীর হাসপাতালে ৯১৯ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৫৬১ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৮৭ হাজার ৮৯১ জনে। 

আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ হাজার ৪৩১ রোগী। এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৪ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৮ হাজার ৪৪ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজার ৭৬৪ জন।

উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া...
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ...
রাজধানী মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘটনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল পরিদর্শন শেষে আজ বুধবার দুপুর ১টার পর সাংবাদিকদের এ কথা জানান...
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর ঘটনায় হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। তিনি জানান, চিকিৎসাজনিত কোনো...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
লোডিং...

এলাকার খবর