বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতারা বাংলাদেশের নির্বাচন নিয়ে উতলা: প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৮:২৬ পিএম

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতারা বাংলাদেশের নির্বাচন নিয়ে উতলা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের উদ্দেশ্য নির্বাচন বা গণতন্ত্র নয়, তারা উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আজ বুধবার (১৬ আগস্ট) বিকেলে শোক দিবস উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তিনি।

আটলান্টিকের ওপারে গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে যায় কিনা সে প্রশ্নও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়দাতারা এখন নির্বাচন সামনে রেখে বাংলাদেশে নিয়মিত আসা-যাওয়া শুরু করেছে। বিএনপি তাদের চোখের মণি। বিএনপিকে যারা ক্ষমতায় বসাতে চায় তারা বাংলাদেশের ভৌগলিক গুরুত্বপূর্ণ অবস্থানকে কাজে লাগিয়ে এশিয়া, ভারত ও প্রশান্ত মহাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে চায়। বিষয়টি দেশবাসীকে বুঝতে হবে”।

“গণতন্ত্রের দোহাই দিয়ে অস্থিতিশীল পরিস্থিতিশীল সৃষ্টি করে বিশেষ একটি শক্তি ভারত মহাসাগর অঞ্চল, বঙ্গোপসাগর অঞ্চল দখলে নিতে চায়। তারা আশেপাশের বিভিন্ন দেশগুলোকে ধ্বংস করতে চায়”- বলেন সরকারপ্রধান।

শেখ হাসিনা বলেন, “যুদ্ধ ও মহামারীর মধ্যেও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ সরকার”।

এছাড়া কেনা গোলামদের ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সর্তক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী এবং সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেন।

২০ বছর ধরে শান্ত পার্বত্য চট্টগ্রাম এখন আবার কেন অশান্ত হচ্ছে- এই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, “নানা ধরনের খেলায় মত্ত অনেকে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোই তাদের উদ্দেশ্য”।

ভিডিও দেখুন:বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “ভোট চুরির সংস্কৃতি এদেশে জিয়ার আমল থেকেই শুরু হয়েছে। এদেশে যুদ্ধাপরাধীদের রাজনীতির সুযোগও দিয়েছেন জিয়াউর রহমানই”।

প্রধানমন্ত্রী আরও বলেন, “১৫ আগস্ট জাতির জীবনে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। স্বাধীন বাংলাদেশে সবচেয়ে দুঃখজনক ঘটনা। সেদিন ঘাতকের বুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সবাইকে হত্যা করা হয়। ইতিহাসে এই ধরনের জঘন্য ঘটনা বাংলার মাটিতে ঘটে যায়”।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও, পদে বহাল থাকবেন। ছুটিতে থেকে আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে চান তিনি। আজ বুধবার সকালে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মশক নিধন শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভ্রমণ নয়, বরং ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদ ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর