কোনো বিদেশি হুমকি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না: কাদের

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৯:৩৮ পিএম

কোনো বিদেশি হুমকি শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে মাথা ব্যাথার পেছনে অন্য খেলা আছে বিদেশিদের। কারও হুমকি ধামকিতে ভয় পায় না বাংলাদেশ।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইউরোপীয় যারা দেশের গণতন্ত্র নিয়ে এত তৎপর তারা কি কি বিএনপির কার্যক্রম দেখে না। এ বছর ২০-২২ টি দেশে নির্বাচন হবে। ইউরোপের নেতারা এত দেশ বাদ দিয়ে বাংলাদেশেই কেন? পাকিস্তানে যাচ্ছে না কেন?

বিএনপিকে ফ্যাসিবাদী দল আখ্যা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, তারা (বিএনপি) এদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, ভোট চুরি করেছে, আজিজ মার্কা নির্বাচন করেছে। তাদের মুখে এখন গণতন্ত্রের কথা। গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে তারাই এখন গণতন্ত্রের কথা বলে।

কাদের বলেন, বিএনপি বাংলাদেশের টেরোরিস্ট সংগঠন তা বিদেশেও চিহ্নিত। মুক্তিযুদ্ধের পর এ নির্বাচন আমাদের আরেকটা যুদ্ধ। আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে। 

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তা দেখা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালিয়ে মব কালচার সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে শহীদ...
বরাদ্দ বুঝতে বিএনপি নেতা-কর্মীদের বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 
ষড়যন্ত্র, চক্রান্ত না করে, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন...
রুহুল কবির রিজভী বলেন, ১৭ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন নজরুল। অন্যায় অত্যাচার অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের মূলমন্ত্র নজরুলের কাছ থেকেই পেয়েছে নেতা–কর্মীরা।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর