মুখ খুললেন রাজ, বললেন পরী ভালো আছে!

টানা কয়েকদিন তোলপাড় চিত্রনায়ক শরীফুল রাজের দুটি ছবি নিয়ে। যেখানে আহত অবস্থায় দেখা যায় তাকে। যার একটিতে আছে তার রক্তাক্ত মাথা। 

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:২৮ পিএম

চিত্রনায়িকা পরী মণির সঙ্গে তার দাম্পত্য কলহ থেকে এটি ঘটেছে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। তবে তার কূল করতে পারেননি কেউ। কারণ বিষয়টি নিয়ে পরী বা রাজ কেউই ‌‘টু’ শব্দটি করেননি।

গত সপ্তাহে এভাবেই ক্যামেরাবন্দি হন রাজ-পরী। ছবি: রাজ/ফেসবুক এবার বিষয়টি নিয়ে ইন্ডিপেনডেন্ট ডিজিটালের সঙ্গে কথা বললেন রাজ। বলেন তিনি ভালো আছেন। জানালেন, ১৭ আগস্ট তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তার ভাষ্য, ‘তেজগাঁও এলাকা দিয়ে আমি গাড়িতে করে যাচ্ছিলাম। তখনই এক্সিডেন্টটা ঘটে। সামনে দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে লেগে যায়।’

জখম হওয়া মাথার তালু প্রসঙ্গে বলেন, ‌‘এখন ভালো আছি। প্রথম দিকে ভেবেছিলাম, ইন্টারনাল ব্লিডিং হয়তো হয়েছে। তবে তা হয়নি। টিস্যুগুলো ড্যামেজ হয়েছে। আরেকটু বিশ্রামে থাকলে ঠিক হয়ে যাবে। গাড়িতে ধাক্কা লাগার মতো হয়েছিল। তখন আমার গাড়ির গ্লাস এসে মাথায় লাগে। এতে এই জখম হয়েছে।’

শুধু নিজেরই নয়, খোঁজ নিয়েছেন স্ত্রী পরী মণিরও। কারণ এ নায়িকা জ্বর নিয়ে এভারকেয়ারে ভর্তি ছিলেন। ‘পরী ভালো আছে। তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে’-বললেন ‘পরাণ’খ্যাত এ তারকা। নিশ্চিত করে জানালেন বাসায় কোনও দাম্পত্য কলহ থেকে আঘাতপ্রাপ্ত হননি। অতি উৎসাহী মানুষেরা এটা ছড়াচ্ছে বলেও তিনি মনে করেন। 

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন আজ। ৪ বছর পূর্ণ হলো তার। বিশেষ এই দিনে ঘরোয়া আয়োজন করেছিলেন মা পরী মণি। এ ছাড়া দিনটিকে তিনি নিজের ‘নতুন জন্ম’...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর