ডিরেক্টরস গিল্ডকে নিয়েই প্রশ্ন তুললেন চমক

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:২৪ পিএম

শুটিং সেটে ‘দুর্ব্যবহার’ ও সহকর্মীর প্রতি ‘যৌন হয়রানির’ মিথ্যা অভিযোগ তোলার পর অভিনেত্রী রুকাইয়া জাহান চমকই তিন মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন। আজ (২১ আগস্ট) নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড থেকে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। তবে টেলিভিশন নাট্য পরিচালকদের এ সংগঠনকে নিয়েই প্রশ্ন তুললেন চমক।   

বললেন, ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয় শিল্পী সংঘ তাদের সিদ্ধান্ত অলরেডি জানিয়েছে। ডিরেক্টরস গিল্ডে ক’জন? তারাই তো সব না, ডিরেক্টরস গিল্ডে যারা আছেন তারা তো নিয়মিত নাটকই নির্মাণ করেন না। যাদের সঙ্গে কাজ করার, তাদের সঙ্গে আমি কাজ করছি, সামনেও করব।’

কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এই নবীন অভিনেত্রী বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের এমন সিদ্ধান্ত আমার কাজে প্রভাব ফেলবে না। অন্য সব সংগঠন আমার সঙ্গে আছে। তারা ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।’ 

গত ১০ আগস্ট একটি নাটকের শুটিং স্পটে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি। চমক অভিনেতা ফখরুল বাসার মাসুমের বিরুদ্ধে আনেন হত্যা হুমকির অভিযোগ। যা গড়ায় থানা পুলিশ পর্যন্ত। যৌন হয়রানির অভিযোগ তোলেন সহকর্মী অভিনেতা আরশ খানের বিরুদ্ধে। বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করা জন্য এগিয়ে আসে নাট্য সংগঠনগুলো। এ নিয়ে ১৩ আগস্ট আলোচনার টেবিলে বসে নাটকপাড়ার তিন অভিভাবক সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ। সেখানে চমককে সাবাধান করাসহ ক্ষতিগ্রস্ত নির্মাতা আদিফ হাসানকে নাটকের খরচ প্রদানের জন্য চমককে নির্দেশ দেওয়া হয়। কিন্তু এমন বিচারে নাখোশ নির্মাতারা। আর সে কারণে আজ (২১ আগস্ট) ডিরেক্টরস গিল্ড এক সংবাদ সম্মেলনে চমককে তিন মাসের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। 

 

শোবিজ জগতের অন্ধকার গলিতে আলো ফেললেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। বাস্তবে নয়, পর্দায় তুলে এনেছেন তেমন একটি গল্প। যেখানে ওয়েব ফিল্মের কাহিনি আবর্তিত হয় এক তরুণীর আত্মহত্যার চেষ্টাকে ঘিরে।      
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর