জীবন নাকি মৃত্যু, কাকে বেছে নেবে দুই তরুণী?

আপডেট : ২৯ মে ২০২৫, ০৬:১১ পিএম

শোবিজ জগতের অন্ধকার গলিতে আলো ফেললেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। বাস্তবে নয়, পর্দায় তুলে এনেছেন তেমন একটি গল্প। যেখানে ওয়েব ফিল্মের কাহিনি আবর্তিত হয় এক তরুণীর আত্মহত্যার চেষ্টাকে ঘিরে।      

‘হাইড এন সিক’ নামের এই ওয়েব ফিল্মে দেখা যাবে, একদিকে চলচ্চিত্র তারকা ইমতিয়াজ খানের বিয়ের ঘোষণা, অন্যদিকে সেই রাতেই রাশা নামের এক তরুণীর আত্মহত্যার চেষ্টা! রহস্যময় এই ঘটনার কারণ হিসেবে ঘনিষ্ঠজনরা দাবি করেন, ইমতিয়াজের সঙ্গে রাশার গোপন কোনো সম্পর্ক ছিল। এ নিয়ে ইমতিয়াজকে বিনোদন সাংবাদিক নাদিয়া প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি, প্রাণনাশের হুমকি পান তিনি। নাদিয়া বুঝতে পারে—চোখের সামনে যা দেখা যাচ্ছে, ভেতরে ভেতরে এর চেয়েও বড় কোনো ঘটনা ঘটেছে। লুকোচুরি খেলছে প্রতিটি চরিত্র। মরতে মরতে বাঁচে রাশা, ওদিকে নাদিয়াকে দাঁড়াতে হয় মৃত্যুর মুখোমুখি। জীবন নাকি মৃত্যু, কাকে বেছে নেবে এই দুই তরুণী?

হাইড এন সিক পোস্টার। ছবি: দীপ্ত প্লে

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে নির্মাতা হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’

আসন্ন ঈদুল আজহায় ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে প্রচার হবে। এতে অভিনয় করেছেন তানজিন তিশা, প্রার্থনা ফারদিন দিঘী, রুকাইয়া জাহান চমক, জিয়াউল রোশান, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ আরও অনেকে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক।

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
শিশুশিল্পী থেকে নায়িকা—দীঘির স্মৃতিতে তখনও যেন ‘চাচ্চু’ ডাকটা আটকে আছে! সময় বদলালেও বদলায়নি সেই টান। এবার তিনি জানালেন, সুযোগ পেলে একেবারে ভিন্ন ঢঙে মেগাস্টার শাকিব খান-এর...
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে অথৈ ফেইসবুক লাইভে অভিযোগ করেছিলেন। নাটকটির নাম ‘পুতুলের বিয়ে’।...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর