একই দিনে বাংলাদেশে শাহরুখের ‌‘জওয়ান’ মুক্তি

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম

একইদিনে বাংলাদেশে মুক্তি পাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর সারাবিশ্বে মুক্তি পাবে এটি। বিষয়টি ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন এর আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এর যৌথ আমদানি প্রতিষ্ঠান রংধনু গ্রুপ।

আজ (২৭ আগস্ট) সিনেমাটি মুক্তির জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অন্যতম কর্ণধার অনন্য মামুন বলেন, ‘‘শাহরুখ ভক্তদের জন্য সুসংবাদ এটা। তথ্য মন্ত্রণালয় আজ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ‘জাওয়ান’ হতে যাচ্ছে প্রথম ইন্ডিয়ান  চলচ্চিত্র  যা একই সাথে রিলিজ হবে বাংলাদেশ।’’

এর আগে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দিতে হবে ‘জওয়ান’, সম্প্রতি এমন দাবিই তুলেছিলে বাংলাদেশি শাহরুখ ভক্তরা।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ নামে শাহরুখের বাংলাদেশি ফ্যান কমিনিউটি ‘বাংলাদেশ ইজ ওয়েটিং ফর জওয়ান’ এবং ‘উই ওয়ান্ট জওয়ান টু রিলিজ ইন বাংলাদেশ’ ব্যানার হাতে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্সের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। ভারতের সঙ্গে একই দিনে ‘জওয়ান’ মুক্তির দাবি জানান তারা।

‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জওয়ান-এ শাহরুখের সঙ্গে আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সিনেমাটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালাংলাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
ঐতিহ্যবাহী ‘গ্রেড ৩ হেরিটেজ’ কাঠামো হওয়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের বিলাসবহুল বাসভবন ‘মান্নাত’ সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ আন্দোলনকর্মী ও...
বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
কোরিওগ্রাফার-উপস্থাপক রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। ভিড়ের চাপে অস্বস্তিতে পড়েন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান, এমনকি নিরাপত্তারক্ষীদেরও তাঁকে নিরাপদে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর