বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) দুই জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ রোববার বাকলাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযান শেষে আরও দুই জনকে আটক করা হয়েছে।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, এ অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে আজ রোববার সকাল পর্যন্ত বাতলাই এলাকায় প্রচন্ড গোলাগুলির খবর পাওয়া যায়। গোলাগুলি থামার পর স্থানীয় বাসিন্দারা দুই জনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ‘দুই জন কেএনএফ সদস্য নিহতের খবর পেয়ে আমাদের পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে আনা হবে। তবে এখনও সে সব এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।’
আরও পড়ুন:
- কেএনএফের সঙ্গে আলোচনা বন্ধের ঘোষণা শান্তি কমিটির
- ‘রুমায় অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার ভালো আছেন’
- এনজিও থেকে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ
- দুই বছর আগে ব্যাংক লুটের ঘোষণা দিয়েছিল কুকি–চিন
- অক্ষত আছে রুমার সোনালী ব্যাংকের ভল্টের টাকা
- ব্যাংক লুটের আগে ফাঁকা গুলি ছুঁড়েছিল ডাকাতরা
- যেভাবে লুট হলো রুমার সোনালী ব্যাংক
- রুমার পর এবার থানচিতে ২ ব্যাংকে ডাকাতি
- বান্দরবানে সোনালী ব্যাংকে লুট, ম্যানেজার অপহরণ