‘রুমায় অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার ভালো আছেন’

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পিএম

বান্দরবানের রুমায় অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন ভালো আছেন বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান আফজাল করিম। তিনি সাংবাদিকদের বলেন, ‘অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন ভালো আছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।’

সন্ত্রাসী হামলার আশঙ্কায় বান্দরবানের রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সোনালী ব্যাংক শাখার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলা সদরের প্রতিটি ব্যাংক এবং এটিএম বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তিন উপজেলায় আগের মতো ব্যাংকিং কার্যক্রম চালু হবে।

এদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ ঘোষণা করেছে বান্দরবান শান্তি প্রতিষ্ঠা কমিটি। আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা শেষে এ সিদ্ধান্ত জানান শান্তি প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক ক্য শৈ হ্লা।

ক্য শৈ হ্লা বলেন, পাহাড়ের অস্থিতিশীল পরিবেশ শান্ত করতে ও কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে শান্তি প্রতিষ্ঠা কমিটি গঠন করা হয়। কিন্তু পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে আলোচনার মধ্যেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কেএনএফের সদস্যরা। এর জেরে সকল ধরনের আলোচনা স্থগিত করা হয়েছে আলোচনা।

আরও পড়ুন:

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের...
দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
দেশের বেশ কয়েকটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেওয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর