বান্দরবানে সোনালী ব্যাংকে লুট, ম্যানেজার অপহরণ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পিএম

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ ও বেশ কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে রুমা বাজারের সোনালী ব্যাংকে হানা দেয় অস্ত্রধারী একদল ডাকাত। এ সময় পাশের ভবনে থাকা ব্যাংক ম্যানেজার নাজিম উদ্দিম এগিয়ে আসলে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে। পুলিশ ও আনসার সদস্যরা এগিয়ে আসলে তাদের হামলা চালিয়ে তাদের কাছে থাকা অস্ত্র কেড়ে নেয় হামলাকারীরা। পরে ব্যাংকের ভল্টের টাকা লুট ও ম্যানেজারকেও তুলে নিয়ে যায় ডাকাতেরা।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, অস্ত্রধারীরা টাকা ও অস্ত্র লুট করেছে। ম্যানেজারকে তুলে নিয়ে গেছে। তাঁকে উদ্ধার ছাড়া বলা যাচ্ছেনা লুণ্ঠিত টাকার পরিমাণ।

সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে, স্থানীয় কুকি চিনের সদস্যরা ডাকাতি করেছে।

আরও পড়ুন:

কেএনএফের সঙ্গে আলোচনা বন্ধের ঘোষণা শান্তি কমিটির

‘রুমায় অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার ভালো আছেন’

এনজিও থেকে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ

দুই বছর আগে ব্যাংক লুটের ঘোষণা দিয়েছিল কুকি–চিন

অক্ষত আছে রুমার সোনালী ব্যাংকের ভল্টের টাকা

ব্যাংক লুটের আগে ফাঁকা গুলি ছুঁড়েছিল ডাকাতরা

যেভাবে লুট হলো রুমার সোনালী ব্যাংক

রুমার পর এবার থানচিতে ২ ব্যাংকে ডাকাতি

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন–এসআরবি। এসময় তাদের কাছ থেকে বেশকিছু প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংকের চেক উদ্ধার হয়।
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর