আমেরিকা কি প্রথম নারী প্রেসিডেন্ট পেতে চলেছে?

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম

আমেরিকা কি তার প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে? নাকি দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প? আমেরিকার ভোটারদের মধ্যে এখন চলছে এই আলোচনা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সুইং স্টেট এবং দুই প্রার্থীর নানা প্রতিশ্রুতিতে ভোটারদের সমর্থন।

নির্বাচনী প্রচারে বেশ আগে থেকেই যুক্ত আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তবে সময় কম পেয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। 

সবশেষ এবিসি নিউজের জরিপ বলছে, ৪৮ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন কমলা। বিপরীতে ১ শতাংশ কম সমর্থন পেয়েছেন ট্রাম্প। 

তবে মার্কিন প্রেসিডেন্ট কে হবেন, তা মূলত নির্ভর করে ইলেক্টোরাল কলেজের ভোটের ওপর। ফলে পপুলার ভোট বেশি পেয়েও নির্বাচিত না হওয়ার বহু ইতিহাস আছে।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মূল লড়াইয়ের কেন্দ্র ৭টি সুইং স্টেট। সাম্প্রতিক জরিপগুলোতে এই রাজ্যেগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুই প্রার্থীর নীতি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা ও নর্থ ক্যারোলাইনায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। আর মিশিগান ও উইসকনসিনে এগিয়ে আছেন কমলা। 

পেনসিলভানিয়ায় দুই প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। ট্রাম্প এখানে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। সুইং স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়ার ইলেক্টোরাল পয়েন্ট সবচেয়ে বেশি, ১৯। নির্বাচনী প্রচারের সময় এই রাজ্যে বন্দুক হামলার মুখে পড়েছিলেন ট্রাম্প। শেতাঙ্গ অধ্যুষিত এই রাজ্যে ট্রাম্পের অভিবাসননীতি বড় প্রভাব রাখতে পারে।
 
জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনা দুই রাজ্যেই ভোটারদের ৫১ শতাংশ নারী। এর বাইরে নর্থ ক্যারোলাইনায় আছে ৬১ শতাংশ হিসপানিক শেতাঙ্গ, আর জর্জিয়ায় আছেন ৩০ শতাংশ অশ্বেতাঙ্গ ভোটার। ট্রাম্পের নারী ও অভিবাসননীতি এক্ষেত্রে ভোটারদের ওপর বড় প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। দুই রাজ্যেই ইলেক্টোরাল ভোট আছে ১৬টি করে।

অন্যদিকে মিশিগানকে বলা হচ্ছে গেম চেঞ্জার সুইং স্টেট। এই রাজ্যটিতে আছে ১৫ ইলেক্টোরাল ভোট। আমেরিকার মোট আরব-আমেরিকান জনগোষ্ঠীর সিংহভাগের বাস এখানে। এই ভোটাররা আগেই জানিয়েছে, গাজা ইস্যুতে বাইডেনের অবস্থানে তারা সন্তুষ্ট নয়। এই ইস্যুটিই ভোটের ফল নির্ধারণের জন্য যথেষ্ট বলে মনে করছেন বিশ্লেষকরা।

এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে রেকর্ড গড়ার মতো পরিস্থিতিতে ছিলেন হিলারি ক্লিনটন। ওই সময় শেষদিকে এসে তাঁর প্রভাব কিছুটা কমে যায়। পরে এই ডোনাল্ড ট্রাম্পের কাছেই হেরে যান হিলারি। নারী প্রেসিডেন্ট দেখেনি আমেরিকা। এবার সেই পথ তৈরি হবে কিনা তা সময়ই বলে দেবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর পুরো বিশ্বের জ্বালানি বাজারে তোলপাড় শুরু হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি থাকার পরও ভেনিজুয়েলা বছরের পর বছর অর্থনৈতিক কষ্টে ধুঁকছিল। এবার...
আমেরিকায় পাড়ি জমানোর স্বপ্ন দেখা হাজার হাজার বাংলাদেশি পরিবারের জন্য এলো বছরের সবচেয়ে স্বস্তির খবর। বাংলাদেশসহ ৭৫টি দেশের ওপর ট্রাম্প প্রশাসনের চাপানো বিতর্কিত অভিবাসী ভিসা স্থগিতাদেশ সম্পূর্ণ...
এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালি ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা। কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন, যা...
মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। এবার কি সরাসরি মুখোমুখি হতে যাচ্ছে আঞ্চলিক দুই পরাশক্তি—সৌদি আরব এবং ইরান? ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, লোহিত সাগরে তেলবাহী...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর