‘মধ্যপ্রাচ্যে ছোট কোনো ঘটনাতেও আবার সংঘাত শুরু হতে পারে’

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার শঙ্কা বাড়ছে। এ পরিস্থিতিতে ছোট কোনো ঘটনাও নতুন করে সংঘাত উসকে দিতে পারে বলে মনে করছেন পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক জাহিদ হুসাইন। তাঁর মতে, কয়েক দশকের বৈরিতা মাত্র ২১ ঘণ্টার আলোচনায় সমাধানের আশা বাস্তবসম্মত নয়।

ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে টানা ৪০ দিনের হামলা-পাল্টা হামলা, হুমকি-পাল্টা হুমকি। এরই মধ্যে পাকিস্তানের প্রস্তাবে ৭ এপ্রিল হঠাৎ দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের। ১১ এপ্রিল ইরানের ১০ দফা নিয়ে ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনা। তবে হয়নি কোনো চূড়ান্ত সমাধান বা চুক্তি।

এ পরিস্থিতিতে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা আন্তর্জাতিক মহলে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ৪৭ বছরের বৈরিতা ২১ ঘণ্টায় শেষ করার আশা অবাস্তব।

নিরাপত্তা বিশ্লেষক ও লেখক জাহিদ হুসাইন বলেন, ‘৪৭ বছরের তিক্ততা ২১ ঘণ্টায় শেষ হবে, তা কেউই আশা করেনি। তবে এই আলোচনা তাৎপর্যপূর্ণ ছিল। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েল রাজি না হওয়াই সবচেয়ে বড় বাধা।’

এই বিশ্লেষক আরও বলেন, ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তাই ছোট কোনো ঘটনাও নতুন করে সংঘাত উসকে দিতে পারে।

জাহিদ হুসাইন বলেন, ‘দ্রুতই হয়তো লড়াই শুরু হবে না। তবে এটা নিশ্চিত, পরিস্থিতির উন্নতি হবে না। মধ্যপ্রাচ্যে উত্তেজনা থাকবেই। যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ অব্যাহত রাখলে আবারও যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে।’

এদিকে পাকিস্তান ছাড়াও চীন, রাশিয়া, তুরস্ক মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বলছেন বিশ্লেষকরা। অস্থায়ী যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার আগেই কূটনৈতিক আলোচনাকে আবারও সঠিক জায়গায় ফেরানোর চেষ্টা চলবে বলে মনে করেন তাঁরা।

ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
বঙ্গোপসাগরের ছোট্ট এক দ্বীপাঞ্চল মহেশখালী। এত দিন যেখানে ছিল মার্কিন কোম্পানির একচ্ছত্র আধিপত্য, সেখানে এবার ভাগ বসাতে ছক কষছে পুতিনের দেশ রাশিয়া। আমেরিকা, রাশিয়া আর মাঝে চীন—বিশ্বের তিন পরাশক্তি...
একটা সকাল। চারটি বিমান। কয়েক ঘণ্টায় বদলে গেল পুরো পৃথিবী। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। নিউইয়র্কের আকাশে একটি বিমান আঘাত করল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় বিমান আছড়ে...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর