হরমুজ প্রণালী নিয়ে বড় যুদ্ধের শঙ্কা?

আপডেট : ১১ মে ২০২৬, ০২:৪৮ পিএম

হরমুজ প্রণালীতে ধৈর্য্যহারা যুক্তরাষ্ট্র–ইরানের সৈন্যরা। তারা সংঘাতে লিপ্ত হওয়ায় আরও চড়ছে উত্তেজনার পারদ। ফুটো হয়ে যাচ্ছে শান্তি চুক্তির আশার বেলুন! হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যে যেকোনো সময় শুরু হয়ে যেতে পারে বড়যুদ্ধ। 

হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ফের রণক্ষেত্রের রূপ নিয়েছে পশ্চিম এশিয়া। ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মার্কিন সেনাদের হামলা এবং তার পাল্টা জবাবে দুদেশের মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। ইরানের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস–আইআরজিসি’সরাসরি যুক্তরাষ্ট্রকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, তাদের কোনো তেলবাহী ট্যাঙ্কার বা বাণিজ্যিক জাহাজে ফের আঘাত লাগলে এই অঞ্চলে থাকা সব মার্কিন ঘাঁটি ও জাহাজ লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে।

এরইমর্ধে মঞ্চে আবির্ভূত হচ্ছে আরও কিছু দেশ। হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সুরক্ষায় সম্ভাব্য আন্তর্জাতিক মিশনের আগে মধ্যপ্রাচ্যে একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘এইচএমএস ড্রাগন’ নামের ডেস্ট্রয়ারটিকে আগাম মোতায়েন করা সতর্কতামূলক পরিকল্পনার অংশ।

গত মাসে যুক্তরাজ্য ও ফ্রান্স জানিয়েছিল, হরমুজ প্রণালী সুরক্ষায় সামরিক পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্য প্রবাহ পুনরুদ্ধারে তা সফল হবে। লন্ডনে দুই দিনব্যাপী এক বৈঠকে ৪৪টির বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা অংশ নেন। সেখানে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন বহুজাতিক মিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার বাস্তব দিকগুলো নিয়ে আলোচনা হয়।

তবে, বসে নেই পারস্য উপসাগরীয় দেশ ইরানও। তারা ট্রিগারে হাত রেখেই কথা বলছে। হরমুজ প্রণালীতে কাউকে ছাড় দিতে নারাজ তেহরান। হরমুজ প্রণালীতে নিজেদের প্রভাব ধরে রেখেই যেকোনো চুক্তিতে যেতে আগ্রহী তারা।

এদিকে, পাশের দেশ বাহরানাইনকে লাল চোখ দেখিয়েছে মোজতবা খামেনির দেশ। বলা হয়েছে, আমেরিকার লেজুরবৃত্তি না ছাড়লে তাদের জন্য পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এ নৌপথ চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র সমর্থিত একটি জাতিসংঘ প্রস্তাবের পক্ষে অবস্থান নেওয়ায় বাহরাইনসহ আঞ্চলিক দেশগুলোকে চরম পরিণতির বিষয়ে সতর্ক করা হয়। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই কড়া বার্তা দেন।

হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এক প্রধান চোকপয়েন্ট। বিশ্বের তেল ও গ্যাসের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা একে গুরুত্বপূর্ণ নৌপথ করে তুলেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হতো।

কিন্তু গত কয়েক মাসে সেই প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরান যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের জন্য প্রণালীটি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা সৃষ্টি হয় এবং তেলের দাম বেড়ে যায়। পরে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নিজস্ব অবরোধ আরোপ করে। এই অবরোধ ঘিরেও হামলা–পাল্টা হামলা হয়েছে।

প্রতিবেশী বাহরাইন আর প্রধান শত্রু যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে ইরান। এখন প্রশ্ন, এই হুমকি শান্তি ফেরাবে নাকি মহাযুদ্ধের শুরুর ইঙ্গিত দিল। পরিস্থিতি আরও জটিল হলে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথে বড় ধরনের সংঘাত অনিবার্য।

কল্পনা করুন—পৃথিবীর প্রতি দুই ব্যারেল তেলের একটি আসছে এমন এক দেশ থেকে, যেখানে হয় যুদ্ধ চলছে, নয়তো আন্তর্জাতিক বিধিনিষেধ। এটাই আজকের বাস্তবতা। টানা যুদ্ধ, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা আর...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একাধিক পেট্রোলিং পয়েন্টে ভারতীয় সেনাবাহিনীকে প্রবেশ করতে দিচ্ছে না চীন। এমনকি রাজ্যটির নির্দিষ্ট ভূখণ্ডে চীনা বাহিনীর অবৈধ...
এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালি ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা। কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন, যা...
যুদ্ধ থামেনি। আলোচনাও এগোচ্ছে না। আর এর মধ্যেই বদলে যাচ্ছে ইরানের সামরিক কৌশল। এবার শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়; সরাসরি শত্রুর ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক নেতৃত্বে একের পর এক...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর