এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তিন শ ফিট এলাকায় গাছের চারা রোপণ শেষে তিনি এ কথা জানান।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, গ্যাসের সংকট বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
সংকট মোকাবিলায় সরকার বসে নেই বলেও জানান রুহুল কবির রিজভী। সংকটকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার না করার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বৈশ্বিক উষ্ণায়ন থেকে রক্ষা করতে ২৫ কোটি গাছ লাগানো সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু মোকাবিলায় বিএনপি একটি দক্ষ দল।



