ফের উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, কেন?

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম

ইরান ঘিরে কূটনৈতিক তৎপরতার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, লেবাননে এই হামলার প্রকৃত উদ্দেশ্য কী? ইসরায়েলি বিশ্লেষক বলছেন, এর পেছনে রয়েছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমঝোতা ভেস্তে দেওয়ার চেষ্টা।

ইরানের হুমকি ও আন্তর্জাতিক মহলের আহ্বান সত্ত্বেও লেবাননে থামছে না ইসরায়েলি হামলা। জবাবে ইসরায়েলে পাল্টা হামলাও চালিয়েছে তেহরান। ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়েছে।

এই প্রেক্ষাপটে লেবাননে ইসরায়েলি হামলার কারণ নিয়ে নতুন বিশ্লেষণ সামনে এসেছে। ইসরায়েলি বিশ্লেষক গিডিয়ন লেভির মতে, এটি কোনো স্পষ্ট রাজনৈতিক বা কৌশলগত লক্ষ্য পূরণ করছে না। এমনকি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানও শক্তিশালী হচ্ছে না।

তবে লেভি দাবি করেন, ইরান ঘিরে ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য এখনো পূরণ হয়নি। সে কারণে ট্রাম্পের সময়ে ইরানের বিরুদ্ধে পাওয়া সামরিক পদক্ষেপের সুযোগ হাতছাড়া করতে চাইছেন না নেতানিয়াহু। আর তাই লেবাননে হামলার মাধ্যমে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি বা কূটনৈতিক সমঝোতা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তেল আবিব। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের সীমাও পরীক্ষা করছে তারা।

অন্যদিকে, বিশ্লেষকদের একাংশের মতে, যুদ্ধ, দখল বা নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের ভেতরে কার্যকর কোনো শক্তিশালী বিরোধিতা নেই। নেতানিয়াহুর ব্যক্তিগত নেতৃত্ব নিয়ে সমালোচনা থাকলেও নিরাপত্তা ও সামরিক নীতির প্রশ্নে মূলধারার রাজনৈতিক শক্তিগুলোর অবস্থান প্রায় একই।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলি জনমতও সাধারণত নিরাপত্তা নিশ্চিতের উপায় হিসেবে সামরিক শক্তি ব্যবহারের পক্ষেই থাকে। সব মিলিয়ে তাঁরা মনে করছেন, ইসরায়েলের বর্তমান নীতি এখনো সামরিক সমাধাননির্ভর। আর সেই অবস্থান থেকেই চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে মক্কা প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। চুক্তির কথা ছিল—তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে দেখা হবে। কিন্তু চুক্তি...
মধ্যপ্রাচ্যের জলপথে যুদ্ধের দামামা বাজলে, তার সরাসরি আঁচ লাগে আমাদের দেশের সাধারণ মানুষের রান্নাঘর থেকে শুরু করে কারখানার চাকায়। ঠিক এমনটাই ঘটতে চলেছে। হরমুজ প্রণালির পর এবার বৈশ্বিক জ্বালানি...
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে, মার্কিন সামরিক বাহিনী তাদের সদস্যদের অবস্থান যেন বাণিজ্যিক ডেটা থেকে শনাক্ত করা না যায়, সে জন্য সরকারি ডিভাইসে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর