বন্যা পরিস্থিতি: কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৯:৫৩ এএম

ধীরে ধীরে কমতে শুরু করেছে নদ-নদীর পানি, বাড়ছে পানিবন্দি মানুষের দুর্ভোগ। জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে এখনো পানিবন্দি কয়েক লাখ মানুষ। 

জামালপুরে ধীরগতিতে কমছে যমুনা নদীর পানি। তবে এখনো পানিবন্দি ৪৪টি ইউনিয়নের আড়াই লাখ মানুষ। বেশ কিছু এলাকায় ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বন্যাকবলিত অনেকে। 

এদিকে, কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে। প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত রয়েছে। 

এ ছাড়া গাইবান্ধায় পানি কমতে শুরু করলেও কমেনি বানভাসী মানুষের দুর্ভোগ। পানিতে নিমজ্জিত থাকায় ১৪৮টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। বন্যাকবলিত এলাকায় বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

বন্যার কারণে উত্তরবঙ্গের ৩ জেলায় বন্ধ হয়ে গেছে ৪ শতাধিক প্রাথমিক বিদ্যালয়। খোলা থাকা বিদ্যালয়ে উপস্থিতি কমেছে উদ্বেগজনক হারে। প্রশাসন বলছে, বন্যার কারণে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পূরণে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

জুনের শেষ সপ্তাহ থেকে তিস্তা ও ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। পানিতে ডুবে গেছে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার ৪২৫টি প্রাথমিক বিদ্যালয়, পাঠদান বন্ধ আছে ৪০৭টিতে। বাড়ি-ঘরও পানিতে ডুবে যাওয়ায় বই ও শিক্ষা উপকরণ বস্তাবন্দি। এক লাখের বেশি শিক্ষার্থীর বাড়িতে নেই পড়ালেখার পরিবেশ।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
গাইবান্ধায় বাণিজ্য মেলায় বিদ্যুৎ সংক্রান্ত সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে স্থানীয় এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পর আজ মঙ্গলবার ভোর রাতে শহরের বিহারি...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর